...
শিরোনাম
বিএনপি’র নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন ২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী ⁜ আবারও ধর্মমন্ত্রী হলেন ৬ বারের সাংসদ কায়কোবাদ, মুরাদনগরে আনন্দের বন্যা ⁜ আস্থার প্রতিদান পেলেন হাজী ইয়াছিন গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্বে ⁜ কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দীনের শপথ গ্রহন ⁜ মন্ত্রিসভায় ঠাঁই পেলেন কুমিল্লার তিন নেতা, উৎসবের আমেজ ⁜ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬ জারি ⁜ হোমনায় প্রবাসির স্ত্রী সন্তানসহ একই পরিবারের ৩ জনকে জবাই করে হত্যা ⁜ কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ রোমাঞ্চকর ফাইনালে ৯ রানে গণিত বিভাগের জয় ⁜ আমিন উর-রশিদ ইয়াছিনের মন্ত্রীত্বে কুমিল্লায় আনন্দের জোয়ার, দোয়া মাহফিল ⁜ জোনায়েদ সাকির কাঁধে দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব ⁜ নাঙ্গলকোটে ট্রেনের কোচ লাইনচ্যুত, যাত্রী ভোগান্তি ⁜ তিন নদী পরিষদের ১৬ তম দিনে অংশগ্রহণ করে শিক্ষাবোর্ড কলেজ ও নৃত্যম ললিতকলা ⁜ দাউদকান্দিতে পুলিশ পরিচয়ে দিনদুপুরে অটোরিকশা ছিনতাই ⁜ ৬ বারের এমপি কায়কোবাদকে ধর্মমন্ত্রী দেখতে চান আলেম ওলামারা ⁜ তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন কুমিল্লা-৫ এর নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ⁜ মুরাদনগর বাঙ্গরায় ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার ⁜ কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের শুভেচ্ছা ⁜ আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলো ⁜ জামায়াত আমিরের বাসায় তারেক রহমান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Feb 2026, 12:00 AM

...
জোনায়েদ সাকির কাঁধে দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব News Image

ফয়সল  আহমেদ খান, বাঞ্ছারামপুর  

বাঞ্ছারামপুরের জনগণ বাধভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছে জোনায়েদ সাকির মন্ত্রীত্ব পাওয়ায়। পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ৪টার পর মন্ত্রীত্বের শপথ বাক্য পাঠ করানোর পর থেকেই নিজ ইউনিয়ন ফরদাবাদে শুরু হয় মিষ্টি বিতরণ।

সেখানে ১২শ কেজি মিষ্টি বিতরণ করার খবর পাওয়া গেছে। সে মিষ্টি গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়া হয় বলে জানা গেছে। সেখানে দলীয় কার্যালয়ে শোকরানা দোয়া মাহফিল করা হয়।

একই ভাবে উপজেলার ১৩টি ইউনিয়ন এবং পৌরসভার সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

অভিনন্দন জানান,সাধারণ জনগণ। এর মধ্যে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এমএ খালেক পিএসসি, এডভোকেট জিয়াউদ্দিন জিয়া, এডভোকেট রফিক শিকদারসহ গণসংহতি আন্দোলনের স্থানীয় সমন্বয়ক শামীম শিবলী।

প্রতিমন্ত্রী হওয়ার পর জোনায়েদ সাকি জানান বলেন, "আজকে যে সংসদ তৈরি হলো, নতুন সরকার গঠিত হলো, আমরা এই নতুন সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ মন্ত্রীসভার সদস্যবৃন্দ এবং পুরো সংসদের সকলকে আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। রক্তের ওপর দাঁড়িয়ে গণঅভ্যুত্থান হয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, হাজার হাজার তরুণ যারা আহত হয়েছেন, এদেশের ছাত্র-শ্রমিক-জনতার যে অভ্যুত্থান, রাজনৈতিক দলগুলোর দীর্ঘ লড়াই সংগ্রামের পাটাতনের ওপর দাঁড়িয়ে যে অভ্যুত্থান তৈরি হয়েছেু সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, আহত যোদ্ধাদের আকাঙ্ক্ষা, তাদের সকল আকাঙ্ক্ষাই এই সংসদের মধ্য দিয়ে পূরণ হবে, এটাই আমাদের প্রত্যাশা। দেশের রাষ্ট্রব্যবস্থার বদল ঘটবে, একটা নতুন বন্দোবস্ত তৈরি হবে, আর্থ-সামাজিক ক্ষেত্রে দেশের জনগণ তার ন্যায্য হিস্যা পাবে।"

রাজপথের সেই লড়াকু সৈনিক জোনায়েদ আবদুর রহিম সাকি সংসদে তাঁর ভরাট কণ্ঠের দ্যুতি ছড়াবেন। তিনি একটি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার দুপুরে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পান।

ব্রাহ্মণবাড়িয়ায়-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে তিনি এবাবের ভোটে জয়লাভ করেন। বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মনোনীত হয়ে নিজ দল গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীক নিয়ে ভোটে লড়েন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছিলেন জামায়াত প্রার্থী মো. মহসীন।

জোনায়েদ। সাকি ২০১৫ সালে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হলেও জিততে পারেননি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

স্ত্রী তাসলিমা আখতার জোনায়েদ সাকির রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা। তাসলিমা আখতার খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, রোকেয়া পদকপ্রাপ্ত নারী সংগঠক। বর্তমানে তিনি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান এবং গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভোটে জেতার পর সার্বিক বিষয় নিয়ে জোনায়েদ সাকি বলেছেন, 'অবশ্যই জাতীয় রাজনীতিতে পরিবর্তনের বার্তা বলে মনে করি। মানুষের চাওয়াটাই হচ্ছে যে রাজনীতি, শাসনব্যবস্থা ও দেশের মানুষের বাস্তব জীবনে গুণগত পরিবর্তন আসুক।'

বিএনপি'র সঙ্গে জোট হওয়া প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, 'বিএনপি বড় দল। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়েছি। আলোচনার মাধ্যমে আমরা একটা ঐক্য তৈরি করতে পেরেছি। আমাদের সমন্বয়টা সফল হয়েছে।'

জোনায়েদ আব্দুর রহিম সাকির বয়স ৫৩ বছর। ১৯৭৩ সালের ৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়া গ্রামে তিনি জন্মগ্রহন করেন। তাঁর পিতা মো. ফজলুর রহমান ও মাতা মাসুদা খানম।

১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ভর্তি হন জোনায়েদ সাকি। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন।

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মধ্য দিয়ে জোনায়েদ সাকি রাজনৈতিক সংগ্রামে যুক্ত হন। আন্দোলন-পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশন-এ সক্রিয়ভাবে কাজ শুরু করেন। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এই সময়ে তিনি ছাত্র বেতন ও ফি বৃদ্ধিবিরোধী আন্দোলন, যৌন নিপীড়নবিরোধী আন্দোলন, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনে নেতৃত্ব দেন।

ছাত্র রাজনীতি থেকে অবসর গ্রহণের পর শ্রমিক ও সামাজিক আন্দোলন থেকে উঠে আসা কর্মীদের নিয়ে ২০০২ সালের ২৯ আগস্ট তিনি গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। সংগঠনটি জাতীয় মুক্তি সংগ্রামের একটি রাজনৈতিক মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করে। ২০১৬ সালে বিশেষ সাংগঠনিক সম্মেলনে তিনি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নির্বাচনের আগে কালের কণ্ঠের সঙ্গে কথা হয় জোনায়েদ সাকির। এ সময় নিজ সংসদী এলাকা বাঞ্ছারামপুরকে ঢেলে সাজানোর কিছু পরিকল্পনার কথা তিনি জানান। আন্দোলনের মতো ভোটের মাঠেও বিএনপি নেতৃবৃন্দকে পাশে পাচ্ছিলেন বলে জানান।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বিএনপি’র নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু  তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন ২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী
বিএনপি’র নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু তারেক রহমা...

নিজস্ব প্রতিবেদকপ্রায় দুই দশক পর সরকার গঠনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিষ্ঠ...

আবারও ধর্মমন্ত্রী হলেন ৬ বারের সাংসদ  কায়কোবাদ, মুরাদনগরে আনন্দের বন্যা
আবারও ধর্মমন্ত্রী হলেন ৬ বারের সাংসদ কায়কোবাদ, মুরাদনগরে আন...

মহিউদ্দিন আকাশগনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আর সেই মন্ত্রী পরিষদে ধ...

আস্থার প্রতিদান পেলেন হাজী ইয়াছিন  গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্বে
আস্থার প্রতিদান পেলেন হাজী ইয়াছিন গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণা...

মাহফুজ নান্টুত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি তিনি। তবে দলীয় প্রধান তারেক রহমানে...

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য   জসিম উদ্দীনের শপথ গ্রহন
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দীনের শপথ গ্রহন

নিজস্ব প্রতিবেদকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসন থেকে ব...

মন্ত্রিসভায় ঠাঁই পেলেন কুমিল্লার   তিন নেতা, উৎসবের আমেজ
মন্ত্রিসভায় ঠাঁই পেলেন কুমিল্লার তিন নেতা, উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদকনতুন মন্ত্রিসভায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লা থেকে তিন হেভিওয়েট নেতা স্থা...

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬ জারি
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬ জারি

এফএনএসকুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিএনপি’র নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন ২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী
➤ আবারও ধর্মমন্ত্রী হলেন ৬ বারের সাংসদ কায়কোবাদ, মুরাদনগরে আনন্দের বন্যা
➤ আস্থার প্রতিদান পেলেন হাজী ইয়াছিন গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্বে
➤ কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দীনের শপথ গ্রহন
➤ মন্ত্রিসভায় ঠাঁই পেলেন কুমিল্লার তিন নেতা, উৎসবের আমেজ
➤ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬ জারি
➤ হোমনায় প্রবাসির স্ত্রী সন্তানসহ একই পরিবারের ৩ জনকে জবাই করে হত্যা
➤ কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ রোমাঞ্চকর ফাইনালে ৯ রানে গণিত বিভাগের জয়
➤ আমিন উর-রশিদ ইয়াছিনের মন্ত্রীত্বে কুমিল্লায় আনন্দের জোয়ার, দোয়া মাহফিল
➤ জোনায়েদ সাকির কাঁধে দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব
➤ নাঙ্গলকোটে ট্রেনের কোচ লাইনচ্যুত, যাত্রী ভোগান্তি
➤ তিন নদী পরিষদের ১৬ তম দিনে অংশগ্রহণ করে শিক্ষাবোর্ড কলেজ ও নৃত্যম ললিতকলা
➤ দাউদকান্দিতে পুলিশ পরিচয়ে দিনদুপুরে অটোরিকশা ছিনতাই
➤ ৬ বারের এমপি কায়কোবাদকে ধর্মমন্ত্রী দেখতে চান আলেম ওলামারা
➤ তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন কুমিল্লা-৫ এর নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ
➤ মুরাদনগর বাঙ্গরায় ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
➤ কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের শুভেচ্ছা
➤ আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলো
➤ জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহাম্মদ আসিফ তরুণাভ (ভারপ্রাপ্ত) কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ, মোবাইল:০১৭১২-৭৬৭৮৬৬,  বার্তা বিভাগ: ০১৭১১-৩৩২৪৯৮, ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

নির্বাহী সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir