প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Apr 2026, 12:11 AM
মহামারী থেকে মুক্তি কামনায় লালমাইয়ে শাফা খতম
কাজী ইয়াকুব আলী নিমেল
হামসহ বিভিন্ন মহামারী থেকে দেশবাসীর মুক্তি কামনায় কুমিল্লার লালমাই উপজেলায় শাফা খতম ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) জোহরের নামাজের পর উপজেলার ভুশ্চি বাজারের ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী ৯০তম বড় শাফা খতম শেষে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন কুমিল্লার জ্যেষ্ঠ আলেম ও শাইখুল হাদিস মাওলানা নুরুল হক।
দোয়া মোনাজাতে অংশ নেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া, মৌকরা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন ওয়ালিউল্লাহ, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের সভাপতি হাজী ফরহাদ হোসেন এবং ভুশ্চি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের রহমতপুরীসহ বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, কোরআনের হাফেজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
এর আগে সকাল ৯টায় শাফা খতমের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে উপস্থিত আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র অবস্থায় ১১ বার ইস্তেগফার, ১০০ বার সূরা ফাতেহা, ১০০ বার দরূদ শরীফ এবং ১ লাখ ২৫ হাজার বার “লা ইলাহা ইল্লাল্লাহ” পাঠ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯০ বছর আগে বৃহত্তর ভুলইন ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট মরহুম কালা মিয়া এলাকাবাসীর রোগ-ব্যাধি থেকে মুক্তি কামনায় এই শাফা খতমের প্রচলন করেন। এরপর থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...