প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Apr 2026, 12:12 AM
চান্দিনায় দেড় শতাধিক পরিবারে স্বাবলম্বী সামগ্রী বিতরণ
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় অসহায় পরিবারকে স্বাবলম্বী করে এলাকায় দারিদ্র বিমোচন সহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের যথাযথ সহায়তার প্রদানে নিরবে কাজ করছে সামাজিক একটি সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে প্রতিবছর এলাকার দরিদ্র পরিবার, অসহায় নারী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, চিকিৎসার অভাবে থাকা রোগীদের পাশে দাঁড়িয়ে নিজেদের অর্থায়নে সামাজিক সেবা প্রদান করছে চিল্ড্রেন চার্টার ফাউন্ডেশন (সিসিএফ) নামের ওই প্রতিষ্ঠানটি। ২০০৪ সাল থেকে টানা ২২ বছর যাবৎ ওই সেবা কার্যাক্রম চালিয়ে স্বাবলম্বী করেছেন অনেক পরিবারকে। হাসি ফুটিয়েছেন অনেক অসুস্থ রোগীর মুখে। মাথা গুজার জায়গা করে দিয়েছেন শতাধিক গৃহহীন পরিবারকে।
প্রতি বছরের ন্যায় এবারও পাঁচজন দরিদ্র কৃষককে ৫টি গরু, চার দরিদ্র নারীকে ৪টি ছাগল, পাঁচজন অসহায় নারীকে ৫টি সেলাই মেশিন, গৃহহীন আট পরিবারে ৩ভান করে ঢেউ টিন ও আরসিসি পিলার, ৩টি আর্সেনিক মুক্ত টিউবওয়েল, তিনজন হকারকে ১০ হাজার করে অর্থ সহায়তা, পাঁচজন দরিদ্র চক্ষু রোগীকে ৫ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা, পাঁচজন দরিদ্র বয়স্ক নারী-পুরুষকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা, দশজন দরিদ্র এসএসসি পরীক্ষার্থী ৫ হাজার টাকা করে শিক্ষা সহায়তা, দশটি স্কুল-মাদ্রাসার একশ শিক্ষার্থীদের মাঝে কাগজ-কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ, শতাধিক পরিবারে একটি কাপড়-একটি লুঙ্গি, চাল, ডাল প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ৩টি লিল্লাহ বডিংয়ে ৩শ কেজি চাল প্রদান করে সংগঠনটি। সিসিএফ’র ফাউন্ডার চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম তার নিজ গ্রামে এ কার্যক্রম পরিচালনা করেন।
শনিবার (৪ এপ্রিল) চান্দিনা উপজেলার বড়ইয়াকৃষ্ণপুর বাজার সংলগ্ন এলাকার একটি মাদ্রাসা মাঠে ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন।
সিসিএফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম জানান- প্রায় দুই যুগ আগে এক শীতের রাতে গ্রামের এক অসহায় শীতার্ত বৃদ্ধার গায়ে একটি কম্বল জড়িয়ে দেই। পরদিন ওই বৃদ্ধা আমার বাড়িতে এসে বলেন, ‘রাইতে ঘুমডা ভাল হইছে’। ওই বৃদ্ধার মুখ থেকে ওই কথাটি শোনার পর অসহায়দের সেবার মানসিকতা মনে লালন করতে শুরু করি। দেশে বিদেশে পরিচিতদের কাছ থেকে হাত পেতে সহায়তা এনে এলাকার গরীব দুঃখী পরিবারের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি। এ কাজে আমাকে সহায়তা করেন এসএসবিএল চেয়ারম্যান খাঁজা মুনির মাসুকউল্লাহ, ইউকে এনআরবি দানিস হিড়জি, খাঁজা মোস্তফাইন মুনির, সৈয়দা মারুফা শাকি, সিরাজুল ইসলাম, মো. আমিরুল ইসলাম, ইউএসএ এনআরবি জামাল হোসেন, কাজী রবিউল আমিন, মো. মনির হোসাইন পাটোয়ারী, মো. খায়রুল বাসার, প্রেভাংশু কুমার মজুমদার, সার্ভেয়ার মনির হোসেন, ওমান এনআরবি ফারুক হোসাইন, মো. ইসমাইল হোসেন প্রমুখ। সিসিএফ এর দাতা সদস্য সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম খোকন, উপজেলা যুবদল সাবেক সভাপতি মাও. আবুল খায়ের, রোস্তম আলী মাস্টার, যুবদল নেতা ইসমাইল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ভূইয়া, সমাজ সেবক হানিফ ভূইয়া প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...