প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jun 2026, 8:56 AM
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সজিব মাহমুদ।।
নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখা। নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উচ্চশিক্ষার অঙ্গিকার নিয়ে এক ঝাঁক নবীন শিক্ষার্থী এলো ভিক্টোরিয়ার সবুজ আঙ্গিনায়। ফুলেল শুভেচ্ছা ও ওরিয়েন্টেশন এর মাধ্যমে তাদের বরণ করে নিলো ভিক্টোরিয়া কলেজের চার অনুষদের ২০টি বিভাগ।
সোমবার (৮জুন) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে স্ব-স্ব বিভাগে ওরিয়েন্টেশন ক্লাস করে বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্ধ।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের ভিক্টোরিয়ার আঙ্গিনায় স্বাগত জানান এবং উচ্চশিক্ষা জীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নিয়মিত ক্লাসে উপস্থিতি, পাঠ্যক্রম অনুসরণ এবং কলেজের বিধি-বিধান মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা এবং শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান ও যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক মজুমদার কয়েকটি বিভাগের ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওরিয়েন্টেশন ক্লাসে কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছো। আশা করি তোমরা অনেক দূর এগিয়ে যাবে। এখান থেকে পড়াশোনা শেষ করে গবেষণা মূলক কাজ করে দেশের কল্যাণে কাজ করবে। রাষ্ট্র চিন্তা, রাষ্ট্র কাঠামো, আদর্শ রাষ্ট্র গড়ার জন্য কাজ করতে হবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ভাষা, আইটি সেক্টরের কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে। এছাড়াও তিনি অন্যান্য বিভাগের ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...