প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jun 2026, 8:57 AM
মুরাদনগরে মাদকের ডিলার শাহ আলম গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদকের ডিলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি
শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ| সে একটি মাদক মামলায় ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত
আসামি ও অপর একটি মাদক মামলার পলাতক আসামি|
রবিবার (৭ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ˆপয়াপাথর গ্রাম থেকে
তাকে গ্রেপ্তার করা হয়েছে| গ্রেফতারকৃত শাহ আলম ˆপয়াপাথর গ্রামের সুন্দর আলীর ছেলে|
তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে|
পুলিশ জানায়, শাহ আলম একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদকের ডিলার| সে একটি মাদক
মামলায় ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি| তাছাড়াও সে গত এপ্রিল মাসের একটি মাদক
মামলার পলাতক আসামী| তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে|
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত মধ্যরাতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই মাসুদের
নের্তৃত্বে এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া সহ পুলিশের একটি বিশেষ টিম
ˆপয়াপাথর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে|
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, শাহ আলম
এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত| তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকসহ
একাধিক মামলা রয়েছে| সে একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও অপর একটি মাদক মামলায়
পলাতক আসামী| সোমবার দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...