প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 10:17 AM
লাকসামে ট্রেনের ইঞ্জিন বিকল সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে ছাড়ল মহানগর
আবুল কালাম আজাদ
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে ইঞ্জিন বিকল হওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে ছেড়েছে মহানগর এক্সপ্রেস ট্রেন। সোমবার (২১ জুলাই) রাত ১১ টার দিকে পুনরায় যাত্রা শুরু করে ট্রেনটি। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতির পর ট্রেনটির ইঞ্জিল বিকল হয়ে পড়ে।
রেলওয়ে ও ট্রেনের যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৫টায় লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে আসে।
সেখানে ৫ মিনিট বিরতি শেষে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। যার কারণে যথা সময়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। পরে রেলওয়ে কর্তৃপক্ষ মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি চালু করলেও কিছু দূর গিয়ে বিকল্প ইঞ্জিনটিও বিকল হয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়।
ট্রেন যাত্রী ইব্রাহিম জানান, ‘রাত ১টায় সৌদি আরবের ফ্লাইট। হঠাৎ ট্রেনটি বিকল হয়ে অনিশ্চয়তা দেখা দেয়। যার কারণে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে বুঝিয়ে বলার পরও তারা আমাকে টিকেটের টাকা ফেরত দেননি।
তাহমিনা আক্তার নামে আরেক যাত্রী বলেন, ‘জরুরি একটি কাজে রাত ৯টায় ঢাকায় পৌঁছানোর কথা। সাড়ে ১০টা বাজে, এখনো লাকসামে অবস্থান করছি। আজ কপালে কি আছে আল্লাহই ভাল জানেন।’
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, হঠাৎ ইঞ্জিন বিকল হওয়ার পর প্রথমে মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি গন্তব্যে পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু কিছু দূর গিয়ে ওই ইঞ্জিনটিও বিকল হয়ে যায়। পরে নোয়াখালী থেকে উপকূল ট্রেনের ইঞ্জিন আসলে সেটি দিয়ে রাত ১১টায় মহানগর ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...