প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 10:18 AM
ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার সাথে নাঙ্গলকোট সরকারি কলেজের চুক্তি স্বাক্ষর
নাঙ্গলকোট প্রতিনিধি
ইসলামী ব্যাংক পি এল সি নাঙ্গলকোট শাখার সাথে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সোমবার সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফিরোজ-উল- আলম চৌধুরী ও ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মনিরুজ্জামান।
চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এখন থেকে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের সকল শিক্ষার্থী সরাসরি ব্যাংকে গিয়ে, এম ক্যাশ এজেন্টের নিকট অথবা ঘরে বসে এম ক্যাশ, সেলফিন অ্যাপস ব্যবহার করে কলেজের যাবতীয় ফি জমা দিতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাংকের ম্যানেজার অপারেশন্স মোহাম্মদ আব্দুল হান্নান, কলেজ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও কলেজ প্রভাষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আহমেদ মজুমদার, ব্যাংকের বিনিয়োগ বিভাগের ইনচার্জ মোহাম্মদ আবুল খায়ের, কলেজের শিক্ষকবৃন্দ ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...