...
শিরোনাম
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট ⁜ হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য ⁜ বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই ⁜ গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি ⁜ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ⁜ তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ ⁜ ২৪ ঘণ্টা পার হলেও আদালতে আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজুর ⁜ কুমিল্লায় কমছে না ডেঙ্গু ও হামের প্রকোপ ⁜ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাড় ভাঙার অভিযোগে স্বামী গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় কুকুর-বিড়ালের কামড়ে-আঁচড়ে এক মাসে ২৬ জনের চিকিৎসা ⁜ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ ⁜ কুমিল্লার নিশ্চিন্তপু পুর প্রবাসীর জায়গায় ময়লা আবর্জনার স্তপ, নিষেধ করায় দুই জনকে পিটিয়ে জখম করল প্রতিবেশীরা ⁜ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লালমাইয়ে যুবদল নেতা মাহাফুজের নেতৃত্বে আনন্দ মিছিল ⁜ কুমিল্লা প্রেসক্লাবে তিন সাবেক সভাপতিকে স্মরণ ⁜ পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে ⁜ ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ⁜ রিয়ালেই থাকছেন ভিনি ⁜ পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার ⁜ দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 10:34 AM

...
ভিক্টোরিয়া কলেজের আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীকে হত্যার হুমকি শিক্ষকের, অডিও ভাইরাল News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আবু সুফিয়ান নামের এক শিক্ষার্থীকে মুঠোফোনে মেরে ফেলার হুমকি দিয়েছেন . মো. আবদুল কুদ্দুস নামের এক শিক্ষক। ঘটনার একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নিয়ে কুমিল্লা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

এর আগে রবিবার (২০ জুলাই) রাতে শিক্ষার্থী আবু সুফিয়ানকে ফোনে হুমকি দেন শিক্ষক . মো. আবদুল কুদ্দুস। অভিযুক্ত . মো. আবদুল কুদ্দুস কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী আবু সুফিয়ান ওই কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি ওই কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে বাংলাদেশ বেতার এনটিভিতে কাজ করছেন। সোমবার (২১ জুলাই) রাতে ৩৯ সেকেন্ডের একটি অডিও কলরেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এই নিয়ে জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।

ভাইরাল হওয়া কলরেকর্ডটিতে দুজনের কথোপকথন শোনা যায়। শুরুতে আবু সুফিয়াকে বলতে শোনা যায় আপনি স্পেসিফিকলি আমাকে অছাত্র বলছেন। আমি শুধু ওই প্রসঙ্গে বলছি। আর আপনি আমাকে ঢাকা, কুমিল্লা দুনিয়া ঘুরিয়ে নিয়ে আসছেন। সময় শিক্ষক আবদুল কুদ্দুসকে বলতে শোনা যায়, না না তুমি যে আমারে হুমকি দিচ্ছো, আমি চ্যালেঞ্জ করলাম, দুনিয়ায় থাকতে পারবা না তুমি। আমি কুদ্দুস, আমি বাড়ি কুমিল্লা সদরে, আমি এখানে জন্ম, এই কলেজের ছাত্র, আজকে ২১ বছর এই কলেজের টিচার। তুমি থাকতে পারবা না এই পৃথিবীতে। আমি বলে দিলাম, যাও। সময় আবু সুফিয়ানকে প্রশ্ন করতে শোনা যায় - কী করবেন স্যার, মেরে ফেলবেন? পরে তিনি ফোন কেটে দেন বলে জানা যায়।

বিষয়ে অভিযুক্ত শিক্ষক . মো. আব্দুল কুদ্দুস বলেন, আমাদের ভিক্টোরিয়া কলেজটাকে এই ছেলে ধ্বংস করে দিছে। সে অন্যায় করলে তাকে বিচারের আওয়তায় আনতে পারেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা নিয়ে কলেজ কর্তৃপক্ষ কাজ করছেন। আমি তাকে হত্যার হুমকি দি নাই বলে সঙ্গে সঙ্গে তিনি ফোন কেটে দেন। এরপর বার বার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।   

বাংলা বিভাগের মাস্টার্স শিক্ষার্থী আবু সুফিয়ান বলেন, অর্থনৈতিক স্বচ্ছতা চাওয়ার কারণে কলেজ প্রশাসন আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে। শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রশিদে টাকা আদায় করা হয়। ব্যাংক রশিদে অর্থ আদায়ের খাত ভিত্তিক বিবরণ নেই। ২৮টি ব্যবসা প্রতিষ্ঠানের নামে ছাপানো ৪০ হাজার সাদা বিল-ভাউচার হিসাব রক্ষকের কক্ষে পাওয়া যায়। ছাড়াও কলেজের নানা অনিয়ম বিষয়ে সংবাদ প্রকাশ করার কারণে আমাকে হত্যার হুমকি দিয়েছেন আবদুল কুদ্দুস স্যার। এছাড়াও আমি সাংবাদিকতা করতে পারবো না বলে হুমকি দিয়েছেন অর্থনীতি বিভাগের মহিবুল হক স্যার। আমি বিষয়ে আইনি সমাধান চাই। বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট

মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...

হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি  আলোচিত  ট্রিপল মার্ডারের রহস্য
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...

বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...

ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...

মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...

গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
➤ হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
➤ বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই
➤ গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
➤ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
➤ তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
➤ ২৪ ঘণ্টা পার হলেও আদালতে আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজুর
➤ কুমিল্লায় কমছে না ডেঙ্গু ও হামের প্রকোপ
➤ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাড় ভাঙার অভিযোগে স্বামী গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় কুকুর-বিড়ালের কামড়ে-আঁচড়ে এক মাসে ২৬ জনের চিকিৎসা
➤ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’
➤ কুমিল্লার নিশ্চিন্তপু পুর প্রবাসীর জায়গায় ময়লা আবর্জনার স্তপ, নিষেধ করায় দুই জনকে পিটিয়ে জখম করল প্রতিবেশীরা
➤ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লালমাইয়ে যুবদল নেতা মাহাফুজের নেতৃত্বে আনন্দ মিছিল
➤ কুমিল্লা প্রেসক্লাবে তিন সাবেক সভাপতিকে স্মরণ
➤ পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে
➤ ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
➤ রিয়ালেই থাকছেন ভিনি
➤ পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার
➤ দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir