প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 10:24 AM
লালমাইয়ের যুব উন্নয়ন কর্মকর্তাকে লোহাগাড়ায় বদলি!
মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লার লালমাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান'কে চট্টগ্রামের লোহাগাড়ায় বদলি করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) যুব উন্নয়ন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ের উপ সচিব মাসুম আহম্মেদ এর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই আদেশ জানানো হয়।
চলতি বছরের ১৩ মার্চ থেকে লালমাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। চাকরি জীবনে নাঙ্গলকোট উপজেলা পরে, সিলেটে কর্মরত থাকাকালীন সময়েই লালমাই বদলী হয়ে দায়িত্ব পালন করেন। এইবার লোহাগড়া বদলি হয়েছেন।
উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে লালমাই উপজেলায় ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়। আর সেখানে নারী প্রশিক্ষণার্থীদের যৌন হয়রানি করা হয়েছে মর্মে শিক্ষার্থীরা, উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবং গত সোমবার (২১ জুলাই) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বিচারের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। যেখানে, সাধারণ শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলার আহবায়ক নোমান হোসেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন, যা দৈনিক রূপসী বাংলায় প্রকাশিত হয়েছিল। আর ২২ জুলাই এই কর্মকর্তাকে চট্রগ্রামের লোহাগড়া বদলি করা হয়েছে। যেখানে বলা আছে, ২৪ জুলাইয়ের মধ্যে যথাস্থানে যোগদান করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...