প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 10:39 AM
শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুমিল্লা শিক্ষাবোর্ড গেটে তালা দিয়ে বিক্ষোভ
অশোক বড়–য়া
কুমিল্লায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবির প্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সরাসরি কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে এসে অবস্থান নেয়।
শিক্ষার্থীরা বোর্ডের সামনে পৌঁছে প্রথমে স্লোগান দিতে থাকেন, পরে এক পর্যায়ে তারা শিক্ষা বোর্ড এর মূল ভবনের গেইটে তালা লাগিয়ে দেন। মিছিলটিতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।
প্রতিবাদরত শিক্ষার্থীরা হাতে প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’ — এমন নানা শ্লোগানে মুখর ছিল বোর্ড চত্বর।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। তাদের দেওয়া দাবিগুলো হলো, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, শিক্ষা সচিবকে তার দায়িত্ব থেকে সরে যেতে হবে, মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, যারা আহত হয়েছেন তাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নিহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মোঃ সালেহ উদ্দিন বলেন, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে আহত ও নিহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা আজকের মধ্যেই প্রকাশ করতে হবে। তাদের অভিযোগ, দুর্ঘটনা সম্পর্কে শিক্ষার্থীদের অজ্ঞাত রেখে শিক্ষা মন্ত্রণালয় রাত ৩টার সময় হঠাৎ করে নোটিশ জারি করেছে, যা দায়িত্বহীনতার পরিচয় বহন করে। এজন্য শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাই আমরা। শিক্ষার্থীদের এই অবরোধ ও ঘেরাও কর্মসূচি স্থানীয় প্রশাসন ও শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
এদিকে, প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ১ টায় শিক্ষা বোর্ডের মূল ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। এর আগে ফটকে তালা থাকায় সেবা নিতে আসা অভিভাবক ও শিক্ষার্থীদের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম বলেন, শিক্ষার্থীরা আমাদেরকে মৌখিকভাবে তাদের দাবি গুলো জানিয়েছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমরাও উর্ধ্বতনদের কাছে দাবিগুলো উপস্থাপন করব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্য...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগ...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আব...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়ো...
ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরা...
নিজ¯^ প্রতিবেদকব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগনের সংগঠন,...
লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।
মাসুদ রানা, কুমিল্লা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর মাস্টার প্লান প্রণয়ন...
বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং 'বিকেজি (BKG)'-এর লিডার মো. ছ...
চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক প...