প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 10:40 AM
জুলাই ২৪ এ শহীদ ও আহত পরিবারদের পুনর্বাসন করুন
সংবাদ বিজ্ঞপ্তি
গতকাল ২২ জুলাই " বিপ্লবী জুলাই ২০২৪ যোদ্ধা পরিষদ" এর উদ্যোগে কুমিল্লা নজরুল পরিষদের মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫০ জন আহত ও ২০ টি শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত স্বজনদের শোক ও বেদনায় আলোচনায় পরিবেশ ভারী হয়ে উঠে। ব্যাতিক্রমি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ এডভোকেট আবুল কালামের স্ত্রী হাসিনা সুলতানা । মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন ড.শাহ মো:সেলিম- সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি ইউনিভার্সিটি ক্লাব, কুমিল্লা, বক্তব্য রাখেন শেখ আবদুল মান্নান,সাবেক ছাত্র নেতা ও সমন্বয়ক সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লা। বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী সংগঠক জনাব মো:সিরাজুল হক, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান তামান্না, সমাজ সেবক অধ্যাপক ফারুক আহমেদ, ওসি তদন্ত জনান নজরুল ইসলাম কোতোয়ালী থানা। আরো বক্তব্য রাখেন, আহত যোদ্ধা নবী নেওয়াজ, নিহত সাদমানের আম্মা, আহত যোদ্ধা মনির হোসেন, আবু সাঈদ রাফি।
মূখ্য আলোচক শাহ মো সেলিম বলেন, দ্রুত আহত ও নিহতদের তালিকা প্রকাশ করে জুলাই সনদ ঘোষণা করুন। অন্যথায় শহীদ এবং আহতদের প্রতি সমাজের দায়বদ্ধতা ও সরকারের দৈন্যতার বহিঃপ্রকাশ। তিনি শহীদদের স্বজন ও আহতদের নিয়ে জুলাই ২৪ পরিষদ গঠনের আহবান জানান। স্বজনদের একটি ফোরাম করার আহবান জানান। একইভাবে কুমিল্লার প্রশাসনের উদ্যোগে জুলাই ফাউন্ডেশন গঠন করে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে কুমিল্লার সুধীজনদের নিয়ে পুনর্বাসনের আহবান জানান। তাছাড়া ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত ও শহীদ স্বজনদের চিকিৎসা বিনে পয়সায় করে দেবার ঘোষণা করেন।
বক্তব্যে শেখ আবদুল মান্নান বলেন, সরকার সংস্কার এবং অন্যান্য বিষয় নিয়ে যতটা তোর জোর, শহীদ ও আহতদের সুনির্দিষ্ট তালিকা তৈরীতে ততটা তৎপর নয়, তাছাড়া কুমিল্লায় অবস্হিত আর্ট নার্সিং কলেজ এ নিহত ও আহত স্বজনদের নার্সিং এ ভর্তির হতে চাইলে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষনা দেওয়া হয়।
সমবায় সংগঠক মো: সিরাজুল হক বলেন, তিনি সবসময় আহত ও শহীদ স্বজনদের পক্ষে কাজ করবেন। আহতসহ অন্যান্য বক্তারা চিকিৎসা শিক্ষা ও পুর্নবাসন ক্ষেত্রে সরকারকে যথাযথপদক্ষেপ গ্রহনের উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...