প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 10:41 AM
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় ব্রাহ্মণপাড়ায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
মোঃ আবদুল আলীম খান
ঢাকা মাইলস্টোন কলেজে মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিম, ইসলামিক ফাউন্ডেশনের সদস্য বৃন্দ, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, এ বিমান দুর্ঘটনায় আমরা যে শিক্ষক শিক্ষার্থীদের হারালাম, তা জাতীর জন্য একটি অপূরণীয় ক্ষতি।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা মোবারক হোসেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্য...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগ...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আব...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়ো...
ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরা...
নিজ¯^ প্রতিবেদকব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগনের সংগঠন,...
লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।
মাসুদ রানা, কুমিল্লা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর মাস্টার প্লান প্রণয়ন...
বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং 'বিকেজি (BKG)'-এর লিডার মো. ছ...
চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক প...