প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2025, 11:40 AM
মাইলস্টোন ট্রাজেডি ঃ নিউইয়র্কে শোকর্যালীতে বিচার বিভাগীয় তদন্ত দাবী বাংলাদেশীদের
এস এম সোলায়মান, নিউইয়র্ক
উত্তরা মাইলস্টোন ট্রাজেডি'র কোন সাবোটাইজ কিনা তা তার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবী জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসীরা। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত শোক র্যালীর বক্তব্যে এ দাবী জানান প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ।
বাংলাদেশী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ইউএসএ'র আয়োজনে মাইলস্টোন ট্রাজেডি'র নিহতদের স্বরনে শোকর্যালীতে সংঘঠনের সভাপতি ফরিদ আলম ও সাধারণ সম্পাদক এস এম সোলায়মান'র সঞ্চালনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপি সভাপতি কাজি শাখাওয়াত হোসেন আজম, নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি জয়নাল আবেদীন, কৃষিবিদ মিজানুরসহ নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। নিহত পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়ারও দাবি জানানো হয়। মাইলস্টোন ট্রাজেডি'র নিহতদের স্বরনে নিউইয়র্কের ডাইভার্সিটিতে অস্থায়ী বেধীতে ফুল দিয়ে শোক ও সমবেদনা জানাতে অস্থায়ী শহীদ বেধি স্থাপন ও কালো ব্যাজ ধারন করেছে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ইউএসএ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...