প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2025, 11:42 AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল ও ছাব্বির হত্যা মামলার আসামী সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
দেবীদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত রুবেল ও ছাব্বির হত্যা মামলার আসামী সেচ্ছাসেবক লীগ নেতা জিয়া হাজারীকে গ্রেফতার করেছে পুলিশ। জিয়া হাজারী(৩৫) দেবীদ্বার পৌর এলাকার চাপানগর গ্রামের হাজারী বাািড়র মো. হাবিবুর রহমান হাজারীর ছেলে। সে পৌর সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি বুধবার (২৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বেলা আড়াইটায় কোম্পানীগঞ্জ ইটভাটায় ইট কেনার সময় তাকে পুলিশ আটক করে।
উল্লেখ্য গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবীদ্বার পৌর সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক (বাদশা) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অপর দিকে ৫ আগস্ট উল্লসীত জনতা দেবীদ্বার থানা ঘেড়াউ করতে গিয়ে পুলিশের গুলিতে সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির(১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমিনুল ইসলাম সাব্বির পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত আলমগীর হোসেনের পুত্র।
গ্রেফতার হওয়া সেচ্ছাসেবক লীগ নেতা জিয়া হাজারী জানান, আমি ওই কোন হত্যাকান্ডের সাথে জড়িত নই, তবে আজই জানলাম আমার বিরুদ্ধে দু’টি হত্যা মামলা হয়েছে।
এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ একটি ইটভাটা থেকে তাকে গ্রফতার করা হয়। জিয়া হাজারী, রুবেল এবং ছাব্বির হত্যা মামলার এজহার নামীয় আসামী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে
ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া| ছিনতাইকারীদের নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন উগান্ডা জাত...
ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে আর্জ...
রিয়ালেই থাকছেন ভিনি
মাসখানেক ধরে জল্পনার অবসান ঘটিয়ে ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদের সবশেষ চুক্তি প্রস্তাব মেনে নিয়েছেন...
পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার
মাত্র দুই বছর আগেই ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার| গতির সঙ্গে ধারাবাহিক...
দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ| তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...
সোশ্যাল মিডিয়ায় ‘কারফিউ’ মানতে চান না যুক্তরাজ্যের কিশোর-কিশ...
এফএনএস বিদেশ : যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে রাতের নিষেধাজ্ঞা মানতে চ...