...
শিরোনাম
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা ⁜ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ ⁜ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার ⁜ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট ⁜ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান ⁜ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০ ⁜ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে ⁜ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ ⁜ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট ⁜ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ⁜ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া ⁜ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত ⁜ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত ⁜ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম ⁜ ডারউইনে চালকের আসনে টাইগাররা ⁜ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু ⁜ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা ⁜ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায় ⁜ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2026, 1:15 AM

...
ইউজিসির মেধাবৃত্তি পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী News Image

কুবি প্রতিনিধি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মেধাবৃত্তি পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাত শিক্ষার্থী। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতা বিনিময় ও স্কলারশিপ চেক বিতরণ অনুষ্ঠানে তাদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থী ২৬ হাজার টাকা করে, মোট ১ লাখ ৮২ হাজার টাকা মেধাবৃত্তি পেয়েছেন।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পূজা শ্রী বিশ্বাস, একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের আয়েশা আক্তার, অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসরাত জাহান রুমী, মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের হুরে জান্নাত অর্না, আইসিটি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জান্নাতুল ফেরদাউস হৃদ্যি, আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ রেজাওনুল ইসলাম গনি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী কোটায় প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জান্নাতুল ফেরদৌস।

অনুভূতি প্রকাশ করে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী পূজা শ্রী বিশ্বাস বলেন, "ইউজিসির স্কলারশিপ পাওয়া আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই স্কলারশিপ অর্জনের পেছনে আমার মায়ের স্বপ্ন, শিক্ষকদের অনুপ্রেরণা এবং সিনিয়র ভাইবোনদের উৎসাহ বড় ভূমিকা রেখেছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে প্রথম হওয়ার পর শিক্ষকরা সবসময় আমাকে ভালো ফলাফল ধরে রাখতে উৎসাহ দিয়েছেন।"

তিনি আরও বলেন, "অনেক সময় হতাশ হয়ে পড়তাম। মনে হতো, আর হয়তো পারব না। কিন্তু সবার সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে সাহস দিয়েছে। আজ ইউজিসির স্কলারশিপ অর্জনের মাধ্যমে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে।"

আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রেজাওনুল ইসলাম গনি বলেন,'একাডেমিক জীবনে অনেক পরিশ্রম ও নির্ঘুম রাত পার করতে হয়েছে। আজ যে স্কলারশিপ পেয়েছি, এটি সেই পরিশ্রম ও মেধারই স্বীকৃতি। এই পথচলায় শিক্ষকদের উৎসাহ ও দিকনির্দেশনা আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। পাশাপাশি নিজের দৃঢ় সংকল্পও আমার লক্ষ্য অর্জনে আমাকে সাহয্য করেছে।'

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, 'শিক্ষার্থীদের এই অর্জন ডকুমেন্টেশনের মাধ্যমে সবার সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। এতে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে। তাই আমি সকল বিভাগীয় প্রধানকে নিজ নিজ অনুষদের ডিনদের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপের চেক তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।'


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা

আয়েশা আক্তারগ্যাস নেই, তাই চুলা জ্বলছে না। গ্যাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএন...

কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাত...

কুমিল্লায় ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব কমেনি। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিনই ড...

হোমনায় নিখোঁজের ৫ দিন পর  নদী থেকে মহিলার  লাশ উদ্ধার
হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার

মো. আবুল বাসার সরকার              কুমিল্লার হোমনায় নিখোঁজের পাঁচ...

শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট

মোহাম্মদ রবপনেরোই আগস্ট এলেই বাংলাদেশের আকাশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এ...

শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান

নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলে...

নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০

নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলাচালানোর অভিযোগ উঠেছ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
➤ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
➤ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
➤ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
➤ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
➤ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
➤ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে
➤ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ
➤ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট
➤ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
➤ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
➤ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
➤ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
➤ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
➤ ডারউইনে চালকের আসনে টাইগাররা
➤ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
➤ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
➤ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায়
➤ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir