...
শিরোনাম
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন ⁜ অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম ⁜ ‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী ⁜ ‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা ⁜ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি ⁜ কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্বীকারোক্তি ⁜ কুমিল্লায় ব্যস্ত সময় কাটালেন এমপি মনিরুল হক চৌধুরী ⁜ অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউসুফ মোল্লা টিপু ও কায়সার ⁜ শিশু অপ্রতিম হত্যার তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এমপি ডা. তাহেরের ⁜ কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর ⁜ কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬ ⁜ মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫জন ⁜ বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ ⁜ আদালতের রায় অমান্য করে ব্রাহ্মণপাড়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটেরের অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ⁜ হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Aug 2026, 10:18 AM

...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার News Image
আয়েশা আক্তার

দালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মানুষের আস্থা। সরকারি সেবা মানেই দীর্ঘ অপেক্ষা, দালালের দৌরাত্ম্য কিংবা হয়রানির অভিযোগ—এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। তবে সেই চিত্র বদলে দিয়েছেন কুমিল্লা সদর উপজেলা ভূমি কর্মকর্তা মাশিয়াত আক্তার। সততা, দক্ষতা, প্রযুক্তিনির্ভর সেবা এবং মানবিক আচরণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন আস্থার আরেক নাম।

সম্প্রতি সরেজমিনে তাঁর কার্যালয়ে দীর্ঘ সময় অবস্থান করে দেখা যায়, প্রতিদিনই অসংখ্য মানুষ নানা ধরনের ভূমি-সংক্রান্ত সেবা নিতে আসছেন। কেউ খালি হাতে ফিরছেন না। প্রত্যেকের কথা ধৈর্যসহকারে শুনে দ্রুত প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমাধান দিচ্ছেন তিনি।

শুধু নিজের কার্যালয় নয়, তাঁর তত্ত্বাবধানে থাকা সাতটি উপজেলা ভূমি অফিসের কার্যক্রমও তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। সিসিটিভির মাধ্যমে বিভিন্ন অফিসে আগত সেবাপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে সেবার মান নিশ্চিত করছেন। কোথাও কোনো অনিয়ম, হয়রানি বা দেরি হচ্ছে কি না, সে বিষয়েও রাখছেন কঠোর নজর।

এছাড়া প্রতি সপ্তাহে নির্ধারিত শুনানির দিনে বিপুলসংখ্যক ভূমি-সংক্রান্ত মামলার নিষ্পত্তি করা হচ্ছে। দ্রুত, স্বচ্ছ ও সময়োপযোগী এই কার্যক্রমে সন্তুষ্ট সেবাগ্রহীতারাও।

সেবাগ্রহীতাদের কাছে তিনি প্রশংসায় পঞ্চমুখ , মো. আব্দুল করিম, কুমিল্লা সদর উপজেলার একজন সেবাগ্রহীতা বলেন, আগে মনে হতো ভূমি অফিসে কাজ করতে হলে দালাল লাগবেই। কিন্তু ম্যাডামের কাছে সরাসরি গিয়ে দেখলাম, কোনো দালাল ছাড়াই খুব সহজে কাজ হয়ে গেছে। তিনি নিজেই সব শুনে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। কয়েক দিনের মধ্যেই কাগজ হাতে পেয়েছি।

নাসরিন আক্তার বলেন, সরকারি অফিসে এত আন্তরিক ব্যবহার আগে পাইনি। ম্যাডাম আমাদের পরিবারের মতো করে কথা বলেছেন। কোথায় কী সমস্যা, তা বুঝিয়ে দিয়েছেন। কোনো হয়রানি হয়নি। খুব অল্প সময়েই কাজ সম্পন্ন হয়েছে।

মো. শাহজাহান মিয়া বলেন, আমি অনেক ভয় নিয়ে অফিসে এসেছিলাম। কিন্তু ম্যাডামের ব্যবহার দেখে সেই ভয় কেটে গেছে। তিনি সব কথা শুনে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। আমার নামজারি দ্রুত নিষ্পত্তি হয়েছে।

রেহেনা বেগম বলেন, আমার জমির একটি জটিল বিষয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলাম। ম্যাডামের সঙ্গে দেখা করার পর তিনি গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেছেন। এখন সমস্যার সমাধান হয়েছে। এমন কর্মকর্তা থাকলে মানুষের কষ্ট অনেকটাই কমে যাবে।

মো. সাইফুল ইসলাম বলেন, এখানে এসে বুঝেছি সরকারি সেবাও সহজ হতে পারে। কোনো অতিরিক্ত টাকা লাগেনি, কোনো তদবিরও করতে হয়নি। সবকিছু স্বচ্ছভাবে হয়েছে।

যা বললেন ভূমি কর্মকর্তা মাশিয়াত আক্তার
এ বিষয়ে কুমিল্লা সদর উপজেলা ভূমি কর্মকর্তা মাশিয়াত আকতার বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। একজন মানুষ যেন হয়রানির শিকার না হন, দালালের কাছে যেতে বাধ্য না হন এবং নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছভাবে সেবা পান এটাই আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, একজন নাগরিক সরকারি দপ্তরে এসে যেন সম্মান পান। মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা এবং আইন অনুযায়ী দ্রুত সমাধান করে দেওয়া একজন সরকারি কর্মকর্তার নৈতিক দায়িত্ব। যত বাধা-বিপত্তিই আসুক না কেন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।

তিনি আরও বলেন ,ভূমি অফিস সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা রয়েছে, সেটি বদলাতে আমরা প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব সেবা নিশ্চিত করছি। মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সরকারি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে আমি এবং আমার সহকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

কুমিল্লা সুশীল সমাজের নাগরিক কান্দির পাড় ব্যবসায়ি কল্যকন সমিতির সভাপতি আলহাজ্ব রোটারিয়ান আবদুর রহমান বলেন, এমন সেবাই সাধারণ মানুষের প্রত্যাশা, এ ধরনের সেবামুখী ও মানবিক প্রশাসনিক উদ্যোগ অব্যাহত থাকলে সরকারি দপ্তরের প্রতি মানুষের আস্থা আরও বারব পাবে এবং ভূমি সেবা হবে আরও সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত।

তিনি ৩৮তম বিসিএস (প্রশাসন) ব্যাচের একজন কর্মকর্তা। 

সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভূমি অফিসে ২০২৬ সালের শুরুর দিকে যোগদান করেন যোগদানের পর থেকেই তিনি কঠোরভাবে পদক্ষেপ নিয়েছেন দালালমুক্ত করতে।এর পূর্বে তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন, সেখান থেকে বদলি হয়ে কুমিল্লায় আসেন। তিনি সরকারি চাকুরিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে প্রথম যোগদান করেন ২০২১ সালে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...

রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...

আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ

প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...

অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান

রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...

এশিয়ান গেমস  ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের

নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...

এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
➤ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
➤ অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
➤ ‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী
➤ ‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা
➤ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
➤ কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্বীকারোক্তি
➤ কুমিল্লায় ব্যস্ত সময় কাটালেন এমপি মনিরুল হক চৌধুরী
➤ অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউসুফ মোল্লা টিপু ও কায়সার
➤ শিশু অপ্রতিম হত্যার তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এমপি ডা. তাহেরের
➤ কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর
➤ কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬
➤ মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫জন
➤ বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ
➤ আদালতের রায় অমান্য করে ব্রাহ্মণপাড়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটেরের অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
➤ হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
➤ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir