...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ⁜ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা ⁜ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি ⁜ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক ⁜ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন ⁜ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার ⁜ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত ⁜ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা ⁜ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান ⁜ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Aug 2026, 8:20 AM

...
এক নামে সরকারি চাকুরি, অন্য নামে জমি কেনার অভিযোগ নাঙ্গলকোটের শিক্ষিকার বিরুদ্ধে News Image
নিজস্ব প্রতিবেদক 
এক নামে সরকারি চাকুরি, অন্য নামে জমি কেনার অভিযোগ উঠেছে কুমিল্লার নাঙ্গলকোটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে। এছাড়া জাতীয় পরিচয়পত্র ও চাকুরির নথিতে জন্মতারিখ ১৯৮০ সাল হলেও পাসপোর্টে তা ১৯৬৩। এর সঙ্গে রয়েছে সরকারি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পাসপোর্ট করা ও ইতালি ভ্রমণের অভিযোগ। পরিচয়, জন্মতারিখ ও সম্পত্তির দলিলের এমন একাধিক অসঙ্গতির অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাইরাগাঁও মন্নাফ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারা আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
২০২৫ সালের ১৮ নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জারি করা অভিযোগনামায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারায় অসদাচরণের অভিযোগ আনা হয়।
বিভাগীয় মামলার নথি অনুযায়ী, আনোয়ারা আক্তারের চাকুরির নথি ও জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ৮ মার্চ ১৯৮০। অথচ তাঁর পাসপোর্টে জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৬৩।
একই ব্যক্তির গুরুত্বপূর্ণ সরকারি নথিতে জন্মসনের ব্যবধান প্রায় ১৭ বছর। শুধু তাই নয়, অভিযোগসংশ্লিষ্ট নথিতে তাঁর বড় ছেলের জন্মসন ১৯৮৩ উল্লেখ রয়েছে। ফলে জন্মতারিখের এই পার্থক্য নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সময়কার তথ্যও বিষয়টিকে আরও জটিল করেছে। তিনি চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাকগ্রাম কাজী আহমদ আলী হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁর এসএসসি রেজিস্ট্রেশন নম্বর ০৪৯০১৪/১৯৯৪/৯৫ বলে নথিতে উল্লেখ রয়েছে।
পাসপোর্টের জন্মতারিখ ১৯৬৩ সাল হলে ১৯৯৮ সালে তাঁর বয়স প্রায় ৩৫ বছর। অন্যদিকে চাকুরির নথিতে জন্মতারিখ ১৯৮০ সাল হলে একই সময়ে বয়স দাঁড়ায় মাত্র ১৮ বছর। ফলে কোন তথ্যের ভিত্তিতে এসএসসি, জাতীয় পরিচয়পত্র ও চাকরির নথিতে বয়স নির্ধারণ করা হয়েছিল—এখন সেটিই তদন্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন?
‘আনোয়ারা’ চাকুরিতে, ‘জাহানারা’ জমির দলিলে
বিভাগীয় মামলার অভিযোগে সম্পত্তি ক্রয়ের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। অভিযোগ অনুযায়ী, আনোয়ারা আক্তার নামে সরকারি চাকুরিতে থাকলেও কয়েকটি সম্পত্তির দলিলে ‘মোসা. জাহানারা আক্তার ভুলু’ নাম ব্যবহার করা হয়েছে।
অভিযোগনামায় ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারির ১৭০৭/১৩ নম্বর দলিল, একই বছরের ২২ অক্টোবরের ৯৭২১/১৩ নম্বর দলিল এবং ২০১৯ সালের ৪ সেপ্টেম্বরের ৮৭৭০/১৯ নম্বর দলিলের উল্লেখ রয়েছে।
নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালে ৯৭২১/১৩ নম্বর দলিলে তিন ডিং এবং ২০১৯ সালে ৮৭৭০/১৯ নম্বর দলিলে আরও তিন ডিং জমি ‘জাহানারা’ নামে কেনা হয়েছে।
এখানেই উঠছে বড় প্রশ্ন—আনোয়ারা আক্তার ও ‘জাহানারা আক্তার ভুলু’ কি একই ব্যক্তি? যদি একই ব্যক্তি হন, তাহলে সরকারি চাকুরির নথির বাইরে অন্য নামে সম্পত্তি কেনার কারণ কী? আর যদি আলাদা ব্যক্তি হন, তাহলে তাঁদের মধ্যে সম্পর্ক কী?
সরকারি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ২০১৪ সালের ২৩ মার্চ আনোয়ারা আক্তার পাসপোর্ট করেন। পাসপোর্ট নম্বর বিএ-০৭০৩৯২৭।এর পর ২০১৫ সালে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ইতালি ভ্রমণ করেন বলে অভিযোগ রয়েছে।
সরকারি কর্মচারী হিসেবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যথাযথ অনুমোদন নেওয়া হয়েছিল কি না এবং পাসপোর্টে ব্যবহৃত জন্মতারিখের ভিত্তি কী ছিল—এসব বিষয়ও বিভাগীয় তদন্তে যাচাই হওয়ার কথা।

জন্মতারিখ পরিবর্তনের কথা ও অভিযোগের বিষয়ে আনোয়ারা আক্তার নিজের বক্তব্যে বলেন, তাঁর প্রকৃত জন্ম ১৯৬৩ সালে। চাকুরিতে প্রবেশের জন্য জাতীয় পরিচয়পত্র ও এসএসসি সনদে ১৯৮০ সাল করা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, আমার স্বামী সিরাজুল ইসলাম এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তিনি মারা যাওয়ার পর গ্রামের সবাই মিলে আমাকে এই স্কুলে চাকুরি দেন। চৌদ্দগ্রামের কাজী আহমদ আলী হাই স্কুল থেকে ১৯৯৮ সালে আমার জন্মতারিখ ১৯ বছর বানিয়ে আমার ভাই জসিম উদ্দিন আমাকে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়। তখন আমার বয়স ৩০ বছর ছিল। আমার প্রকৃত জন্ম ১৯৬৩ সালে। চাকুরির জন্য এনআইডি ও এসএসসি সনদে ১৯৮০ সাল করেছি।
জমি কেনা এবং মেয়ের জাতীয় পরিচয়পত্রে ‘জাহানারা’ নাম ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আনোয়ারা ও জাহানারা—দুটিই আমার নাম।

মাইরাগাঁও মন্নাফ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকগণ বলেন,২০২৫ সালে তদন্ত আসার পর বিষয়টি আমরা জানতে পারি। এলাকার মানুষজন তাঁকে স্কুলে খুঁজতে এলে জাহানারা নামেই ডাকেন।তিনি আরও জানান, ওই শিক্ষকের বেতন চলমান রয়েছে।

নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, উনার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে আমি ও আমার দুজন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ তদন্ত করেছি।তদন্তের রিপোর্ট জেলায় পাঠিয়ে দিয়েছি।

কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরী বলেন, সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল তদন্তের রিপোর্ট অনুযায়ী উনার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেন।উক্ত বিভাগীয় মামলার প্রেক্ষিতে গত ৩০/১৩/২০২৫ তারিখে শুনানি হয়।এরপর তিনি পি আর এল এ চলে যাওয়ায় মামলাটি এমনি পরে আছে।বিষয়টি আমি জেনেছি। নতুন করে আবার তদন্ত করবো।


তবে এই বিষয়ে আনোয়ারার নিকট থেকে আমরা জানতে পারি যে, মামলাটি ধামাচাপা দেওয়ার জন্য তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুস সাত্তারের কে ১৫ লক্ষ টাকা দেন।আব্দুস সাত্তার আর্থিক লেনদেনের কারণে এই বিভাগীয় মামলার ফাইলটি গোপন বা সরিয়ে রাখেন এবং তাঁকে বলেন আপনি দাপটের সাথে চাকুরী করেন। আপনার চাকুরী ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হলে তার দায় আমার এবং আমি তা দেখে নিব।আপনি যতদিন পারেন চাকুরী করে যান। আর এজন্যই বিভাগীয় মামলা হওয়ার পরেও এখানো তাঁর বিরুদ্ধে কোনো ব্যাবস্থা গ্রহণ করেনি এবং তাঁর বেতন ভাতাদিও বন্ধ হয়নি।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...

মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...

বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...

ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...

বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...

পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি

সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
➤ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
➤ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
➤ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
➤ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি
➤ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন
➤ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক
➤ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন
➤ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
➤ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত
➤ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা
➤ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান
➤ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir