প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 11:30 AM
কুমিল্লায় এনডিএফ এর জুলাই বিপ্লব স্মরণে স্মারক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ স্মারক অনুষ্ঠান। বুধবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই ‘জুলাই বিপ্লব আলোচনা সভা’ আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম, কুমিল্লা শাখা।
ফোরামের সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। আলোচনা হয় শহীদদের আত্মত্যাগ ও ন্যায়বিচারের আন্দোলনে চিকিৎসকদের ভূমিকা নিয়ে।
প্রদর্শিত হয় জুলাই বিপ্লব বিষয়ক একটি প্রামাণ্যচিত্র। শেষপর্বে ইসলামী সংগীত পরিবেশনায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এই আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে শ্রদ্ধা ও তাঁদের পরিবারকে সম্মান জানান চিকিৎসক সমাজ।
এসময় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান,সহকারী সেক্রেটারী মু.কামারুজ্জামান সোহেল। ডা.মজিবুর রহমান,অধ্যাপক ডা.ফজলুল হক লিটন,ডা.উম্মে কুলসুম মুনমুন,অধ্যাপক ডা মাহবুব ইসলাম মজুমদার উদ্বোধনী বক্তব্য রাখেন ডাক্তার মাহমুদ শাহ আলম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...