...
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার ⁜ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ⁜ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা ⁜ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী ⁜ ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু ⁜ লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি ⁜ বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ ⁜ বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর মুকবুল হত্যার আসামী রুবেল,আঁখি সহ ৪ জন ৩ দিনের রিমান্ডে। বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ⁜ দি অপটিমিষ্টস এর ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ⁜ সব লোকে কয় কি জাত সংসারে’—কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ⁜ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ⁜ কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন ⁜ ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল ⁜ ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনও ওসির মণ্ডপ পরিদর্শন ⁜ কুমিল্লায় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও যুব সংগঠনগুলোকে অনুদান প্রদান। ⁜ কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন ⁜ কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিন আযীম কনফারেন্স অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ⁜ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ⁜ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Aug 2025, 1:03 PM

...
জুলাই আন্দোলনে আহত দেবিদ্বারের আবু বকর এক বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি News Image

মোঃ ফখরুল ইসলাম সাগর

কুমিল্লার দেবিদ্বারে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার শিকার হয়ে এক বছর ধরে বাকশক্তিহীন জীবন কাটাচ্ছে জুলাই যোদ্ধা আবু বকর। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হয় ১৬ বছরের এই মাদ্রসা শিক্ষার্থী। এক সময়ের প্রাণচঞ্চল ছেলেটি আজ নিজ বাড়িতে বাকহীন, নিথর-নিশ্চুপ আর অসহায় জীবন কাটাচ্ছে। আবু বকর বর্তমানে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন। এক সময়ের হাসিখুশি ছেলেটি এখন নিঃশব্দ জীবনের বন্দী। চোখে-কানে স্পর্শে প্রতিক্রিয়া নেই বল্লেই চলে।

ঘটনার পর কেটে গেছে এক বছর, কিন্তু আজও ফিরেনি তার স্বাভাবিক জীবন। হারিয়ে ফেলেছে কথা বলার ক্ষমতা। কোন কিছু জিজ্ঞাসা করলে কেবল নিঃশব্দে তাকিয়ে থেকে মিটি মিটি হাসে। চিকিৎসকদের ভাষ্য, মস্তিষ্কে আঘাতের কারণে তার বাকশক্তি ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর পরিবারের দাবী আর্থিক সংকট আর সরকারি অবহেলায় থমকে আছে চিকিৎসার পথ।

আবু বকরের মা বলেন, “ওর মুখের দিকে তাকানো যায় না। চুপচাপ বসে থাকে, কোনো প্রশ্নের জবাব দেয় না, শুধু তাকিয়ে থাকে ফ্যালফ্যাল করে। খাওয়া, গোসল, টয়লেট সহ সব কিছুতে আমাদের সহায়তা লাগে।”

 তার বড় ভাই আলী মিয়া বলেন, “বৃদ্ধ মা-বাবাসহ পাঁচজনের সংসারে আমিই একমাত্র উপার্জনকারী। সামান্য বেতনে গাড়ি চালাই। আমি নিজেও লিভার ক্যান্সারে আক্রান্ত। আমার চিকিৎসায় বাবার সব সঞ্চয় শেষ হয়ে গেছে। এরপর আবু বকরের চিকিৎসার জন্য ধারদেনা করতে হয়েছে। গুরুতর আঘাত প্রাপ্ত হবার পরও সরকারিভাবে ‘সি’ ক্যাটাগরির আহত দেখানো হয়েছে তাকে, ফলে কোনো উল্লেখযোগ্য অনুদান পাচ্ছি না।”

২০২৪ সালের ৪ আগস্ট ছোট আলমপুর থেকে দেবিদ্বার কলেজ রোড হয়ে নিউমার্কেট স্বাধীনতা চত্বরের দিকে যাচ্ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশাল একটি মিছিল। তাদের প্রতিহত করতে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা মিছিলে সশস্ত্র হামলা চালায়। আহত হন আবু বকরসহ কয়েকজন। মিছিলের অগ্রভাগে থাকা আবু বকরকে বেশ কয়েকজন এক সাথে ঘিরে ধরে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে কালাচান সুপার মার্কেটের অদূরে ফেলে রেখে যায়। মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত আবু বকরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ইস্টার্ণ মেডিকেল কলেজ, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং সর্বশেষ ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথার খুলি খুলে রেখে একাধিকবার অপারেশন করা হয়। অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় দুইবার আইসিইউতে রাখা হয় তাকে। দীর্ঘদিন চিকিৎসা শেষে অবস্থার কিছু উন্নতি হওয়ায় চিকিৎসকরা বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সম্প্রতি সে তার গ্রামের বাড়িতেই অবসস্থান করছে।

তার বাবা আবুল খায়ের বলেন, “শান্তিপূর্ণ মিছিলে ছিল আমার ছেলে। তবুও ওকে কুপিয়ে, পিটিয়ে পঙ্গু করে দিয়েছে। এখন ও কিছুই বুঝতে পারে না, নিজের হাতে খেতেও পারে না। আমরা কোথায় যাব, কার কাছে বলব?”ঘটনার পর আবুল খায়ের বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের প্রায় ৭০–৭৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। মামলাটি এখনো বিচারাধীন। ইতোমধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগ আসামি পলাতক রয়েছে। আন্দোলনের সময় আবু বকরের সঙ্গে থাকা এক সহপাঠী বলেন, “আবু বকর ছিল আমাদের সাহসের প্রতীক। আজ সে নিঃস্ব। এ ঘটনার বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীর এমন পরিণতি না হয়।”

আবু বকরের পরিবার বলছে, তারা ইতোমধ্যে চিকিৎসার নথিপত্রসহ সঠিক ক্যাটাগরি সংশোধনের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আবেদন করেছেন। কিন্তু দীর্ঘ সময়েও অনুদানের বিষয়ে কোনো নিশ্চয়তা মেলেনি।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, “আবু বকরের পরিবারের আবেদনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অনুদানের প্রক্রিয়া দ্রুততর করতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখা হচ্ছে।” 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...

আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...

চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...

দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...

কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...

আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...

ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...

লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
➤ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
➤ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
➤ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
➤ ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
➤ লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
➤ বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ
➤ বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর মুকবুল হত্যার আসামী রুবেল,আঁখি সহ ৪ জন ৩ দিনের রিমান্ডে। বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল
➤ দি অপটিমিষ্টস এর ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
➤ সব লোকে কয় কি জাত সংসারে’—কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
➤ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
➤ কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন
➤ ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল
➤ ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনও ওসির মণ্ডপ পরিদর্শন
➤ কুমিল্লায় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও যুব সংগঠনগুলোকে অনুদান প্রদান।
➤ কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন
➤ কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিন আযীম কনফারেন্স অনুষ্ঠিত
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
➤ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
➤ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir