প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Aug 2025, 1:06 PM
মুরাদনগরে অনুমতি ছাড়া এলপিজি গ্যাস বিক্রির অপরাধে ২ লাখ টাকা জরিমানা
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিনা অনুমতিতে এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বাজারজাত করার অপরাধে বিক্রেতা প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন। অভিযানে মেসার্স ফিরোজা অটো-গ্যাস ফিলিং স্টেশনের মালিক নূর মোহাম্মদ মেম্বারকে এ জরিমানা করা হয়।
জানা যায়, উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচরে মেসার্স ফিরোজা অটো-গ্যাস ফিলিং স্টেশন এর সত্ত্বাধিকারী কর্তৃক অনুমতি ব্যাতিত এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বাজারজাত করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূর মোহাম্মদ মেম্বারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা জরিমান করা হয়েছে এবং ভবিষ্যৎ এইরকম করবে না মর্মে তাকে মামলা হতে অব্যহতি দেওয়া হয়েছে। পাশাপাশি একই ইউনিয়নের নিয়ামতকান্দি বিল হতে ১টি ড্রেজার ও প্রায় ৮০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে এবং বোরারচরে সরকারি হালটের সীমানা নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...