...
শিরোনাম
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ! ⁜ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক ⁜ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ⁜ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী ⁜ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী ⁜ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান ⁜ ভারেল্লা উত্তর ইউনিয়নে এডভোকেট তাজুল ইসলামের মো গনসংযোগ ⁜ কুবির ইংরেজি বিভাগে ২১তম উইকেন্ড প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত ⁜ নিজের সন্তানকে সাথে নিয়ে এতিমদের মুখে খাবার তুলে দিলেন লালমাই থানার ওসি ⁜ কুমিল্লায় উপ-অঞ্চলের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত ⁜ দাউদকান্দিতে একই পরিবারের তিনজন দগ্ধ ⁜ কুমিল্লায় চকবাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ ⁜ কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ বিএনপি সকল সময় মিডিয়া ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করে -এমপি আবুল কালাম ⁜ ব্রাহ্মণপাড়ায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, সাড়ে ১২ লাখ টাকা রফাদফা ⁜ দেবিদ্বারে সাবেক উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে যুবলীগের মিছিল ⁜ হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 25 Oct 2025, 8:44 PM

...
ফ্রান্সে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের পর হত্যা, এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড News Image

এফএনএস বিদেশ

তিন বছর আগে প্যারিসে ১২ বছরের কিশোরী লোলা ডেভিয়েটকে ধর্ষণ ও হত্যার জন্য ২৭ বছর বয়সী দাহবিয়া বেনকিরেডকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি ফ্রান্সে প্রথমবার একজন নারীর বিরুদ্ধে দেওয়া সর্বোচ্চ কঠোর সাজা। গতকাল শনিবার সিএনএন-এর সহযোগী বিএফএমটিভি এ তথ্য জানিয়েছে। পুলিশের তথ্যানুযায়ী, ২০২২ সালের অক্টোবর মাসে ডেভিয়েটের মৃতদেহ বিকৃত অবস্থায় তার অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি প্লাস্টিকের বাক্সে পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, খুনের দিন বিকেল ৩টা ১৫ মিনিটে বেনকিরেড এবং শিশুটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। এর দুই ঘণ্টার পর অভিযুক্ত বেনকিরেড একা ভবন থেকে বের হয় ভারী লাগেজ নিয়ে। পুলিশ জানায়, ডেভিয়েট হৃদরোগ ও শ্বাসকষ্টের কারণে মারা গেছে, তবে তার শরীরে অন্য আঘাতও ছিল। বেনকিরেড আদালতে স্বীকার করেছেন, তিনি শিশুটিকে গোসল করাতে বাধ্য করেছিলেন এবং এরপর যৌন নির্যাতন ও সহিংসতার মাধ্যমে হত্যা করেছেন। পরে শিশুর দেহ প্লাস্টিকের বাক্সে লুকিয়ে রেখেছিলেন। গত শুক্রবার আদালতে বেনকিরেড অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। ভুক্তভোগীর পরিবার এই রায়কে ন্যায্য বলে স্বাগত জানিয়েছে। ডেভিয়েটের মা বলেন, এটি আমাদের লোলাকে ফিরিয়ে দেয় না, তবে এটি সঠিক রায়। এদিকে অভিযুক্ত বেনকিরেডের আইনজীবী জানিয়েছেন, এখনও আপিলের সিদ্ধান্ত নেয়নি। রুশ তেল আমদানিতে বাধা, ভারতের তেল জায়ান্টরা খুঁজছে বিকল্প সরবরাহ ভারতের শীর্ষ তেল কম্পানিগুলো রাশিয়ার জায়ান্ট রোসনেফ্ট এবং লুকোয়েলের বিকল্প সরবরাহ খুঁজতে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের সন্ধান শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই কম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে। ভারত রাশিয়া থেকে প্রতিদিন প্রায় ১.৭ মিলিয়ন ব্যারেল তেল কিনছে। যার মধ্যে প্রায় ১.২ মিলিয়ন ব্যারেল আসে অনুমোদিত দুটি জায়ান্ট—রোসনেফ্ট এবং লুকোয়েল থেকে। ২১ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়ের পর, ভারতকে এই দুটি কম্পানির কাছ থেকে তেল কেনা বন্ধ করতে হবে, বিশেষত স্বল্পমেয়াদে। এর অর্থ, ডিসেম্বর ও জানুয়ারি থেকে রাশিয়ার অপরিশোধিত তেলের আমদানি তীব্রভাবে হ্রাস পেতে পারে। ভারত তার মোট জ্বালানি আমদানির প্রায় এক-তৃতীয়াংশ রাশিয়া থেকে আনে। রাশিয়ার দুই জায়ান্ট এবং তাদের ক্রেতাদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়ার পর, অপরিশোধিত তেলের দাম ৬০ ডলার থেকে বেড়ে ৬৫.৮৭ ডলারে পৌঁছেছে, যা প্রায় ৫ শতাংশ বৃদ্ধি। ডিসেম্বর ও জানুয়ারিতে দাম আরো বাড়তে পারে। কারণ এই দুটি কম্পানির তেল বাজার থেকে বেশির ভাগই সরিয়ে নেওয়া হবে। বৈশ্বিক তেলের দামের ওপর চাপ বাড়াতে পারে যদি, চীন রোসনেফ্ট এবং লুকোয়েল থেকে সমুদ্রপথে তেল কেনা বন্ধ করে। তবুও বিশ্লেষকরা মনে করছেন, প্রাথমিক প্রভাবের পর দাম স্থিতিশীল হবে। কপলার কম্পানির প্রধান বিশ্লেষক সুমিত রিতোলিয়া বলেন, ‘দীর্ঘমেয়াদে বৃহত্তর বাজার প্রভাব সম্ভবত সীমিত থাকবে’। তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি, প্রাথমিক পুনর্বিন্যাসের পরবর্তী এক বা দুই মাসের মধ্যে সরবরাহের ধারা টিকিয়ে রাখা যাবে।’ সাম্প্রতিক মাসগুলোতে বৈশ্বিক তেলের দাম কমেছে, কারণ সৌদি আরবের মতো পশ্চিম এশিয়ার উৎপাদক দেশগুলো উৎপাদন বাড়াচ্ছে। একই সময়ে, বৈশ্বিক তেলের চাহিদা হ্রাস পাচ্ছে। সংবাদ সংস্থা অনুযায়ী, ২০২৫ সালে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্ভাব্য ঘাটতি পূরণে তৎপর হয়েছে এবং সৌদি আরব, ইরাক, কাতার এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের তেল বড় পরিমাণে ক্রয় করছে। কপলার জানায়, ‘রাশিয়ার তেলের সবচেয়ে বড় আমদানিকারক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এতে তাৎক্ষণিক চ্যালেঞ্জের মুখোমুখি।’ গত শুক্রবার ভারতে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা রিলায়েন্স ঘোষণা দিয়েছে, রাশিয়ার তেলের ওপর পশ্চিমা দেশ ও সংগঠনগুলোর নিষেধাজ্ঞা তারা মেনে চলবে। ভারতের সরকারের নির্দেশনা অনুযায়ী তেল পরিশোধনের কৌশল এবং অপরিশোধিত তেল কেনার বিকল্প বিভিন্ন উৎস ও বর্তমান চুক্তিগুলো নিয়ে পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন আনবে বলেও জানিয়েছে রিলায়েন্স। তবে বর্তমানে তাদের তেল সরবরাহকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সঙ্গেও সম্পর্ক ঠিক রাখার চেষ্টা চালিয়ে যাবে বলে বিবৃতিতে লিখেছে রিলায়েন্স। শিল্পপতি মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ভারতের গুজরাট রাজ্যের জামনগরে বিশ্বের সর্ববৃহৎ তেল শোধনাগার পরিচালনা করে। রিলায়েন্সের একজন মুখপাত্র জোর দিয়ে বলেছেন, কম্পানি সব বৈশ্বিক নিয়ম-কানুন মেনে চলবে। তিনি বলেন, ‘কম্পানি প্রযোজ্য নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রক কাঠামোর প্রতি দীর্ঘদিনের রেকর্ড বজায় রাখতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।’ নতুন নিষেধাজ্ঞার নিয়ম মানে এই নয় যে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতীয় বাজারে আসা বন্ধ হয়ে যাবে। এটি প্রায় নিশ্চিত যে ছোট ক্রেতা বা অন্য মধ্যস্থতার মাধ্যমে তেল প্রবাহিত হতে থাকবে। রিতোলিয়া বলেন, ‘রাশিয়ার ব্যারেল হারিয়ে যাবে না—এগুলো মধ্যস্থকারী বা নিষেধাজ্ঞামুক্ত বিক্রেতাদের মাধ্যমে ভারতেও প্রবাহিত হবে, যদিও স্বচ্ছতা কম হবে।’ তিনি আরো যোগ করেন, ‘যতক্ষণ না দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা আরোপ করা হয় বা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার আমদানি সীমিত করে (বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে উভয়ই সম্ভব নয়), রাশিয়ার তেলের ধরন মিশ্রণে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থেকে যাবে।’ সূত্র : দ্য টেলিগ্রাফ অনলাইন।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!

প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...

চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...

কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩

মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...

ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা।
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...

ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর  (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...

স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে  ভর্তি স্ত্রী
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে...

সাইফুল ইসলামনাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিককলহে স্বামী এবং স্ত্র...

তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে  পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি    শিক্ষার্থী
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...

নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
➤ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
➤ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা।
➤ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী
➤ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী
➤ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
➤ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান
➤ ভারেল্লা উত্তর ইউনিয়নে এডভোকেট তাজুল ইসলামের মো গনসংযোগ
➤ কুবির ইংরেজি বিভাগে ২১তম উইকেন্ড প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত
➤ নিজের সন্তানকে সাথে নিয়ে এতিমদের মুখে খাবার তুলে দিলেন লালমাই থানার ওসি
➤ কুমিল্লায় উপ-অঞ্চলের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
➤ দাউদকান্দিতে একই পরিবারের তিনজন দগ্ধ
➤ কুমিল্লায় চকবাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ
➤ কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
➤ বিএনপি সকল সময় মিডিয়া ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করে -এমপি আবুল কালাম
➤ ব্রাহ্মণপাড়ায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, সাড়ে ১২ লাখ টাকা রফাদফা
➤ দেবিদ্বারে সাবেক উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে যুবলীগের মিছিল
➤ হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir