প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Dec 2025, 9:42 PM
নভেম্বর মাসের সেরার লড়াইয়ে তাইজুল
বাংলাদেশের হয়ে বল হাতে টেস্ট ক্রিকেটে বরাবরই নিজের নির্ভরতার প্রমাণ দিয়ে চলেছেন তাইজুল। প্রতিষ্ঠিত করেছেন নিজেকে দলের সবচেয়ে নির্ভরযোগ্য টেস্ট বোলার হিসেবে। বিশেষ করে ঘরের মাঠে ম্যাচ উইনার হিসেবে প্রতিনিয়তই বৃদ্ধি করে চলেছেন নিজের সুনাম। সবশেষ আয়ারল্যান্ড সিরিজেও হয়নি এর ব্যতিক্রম। আইরিশদের ধবলধোলাই করার সিরিজে ২৬.৩০ গড়ে শিকার করেছেন ১৩ উইকেট। জুটি গড়তে চাওয়া প্রতিপক্ষের প্রতিটি জুটিতেই আঘাত হানেন তিনি। জিতেছিলেন সিরিজসেরার পুরস্কারও। এই পারফরম্যান্সে তিনি পেয়েছেন আইসিসির নভেম্বর মাসসেরার মনোনয়ন। তাইজুল ছাড়াও আরও ৩ ক্রিকেটার পেয়েছেন মনোনয়ন। দক্ষিণ আফ্রিকার সিমন হার্মার ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। ভারতকে ২-০ তে ধবলধোলাই করার টেস্ট সিরিজে ৮.৯৪ গড়ে কলকাতা ও গুয়াহাটি টেস্টে তিনি শিকার করেছেন ১৭ উইকেট। তার পারফরম্যান্সেই নিশ্চিত হয় ২৫ বছর পর ভারতের মাটিতে প্রোটিয়াদের প্রথম সাফল্য। কলকাতায় প্রথম টেস্টে নেন ৮ উইকেট আর গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে তার ঝুলিতে যায় আরও ৯ উইকেট। প্রথম টেস্ট ৩০ রানে জয়ের পর দ্বিতীয় টেস্ট জয় পায় ৪০৮ রানের বিশাল ব্যবধানে। মনোনয়ন পাওয়া তৃতীয় ক্রিকেটার পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। সাদা বলের ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পাকিস্তানের হয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। সেই সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন দুর্দান্ত। ৫২ গড়ে ওয়ানডে সিরিজে করেছেন ১০৪ রান। স্ট্রাইকরেট ছিল ১১৪.২৮। শিকার করেন ৪ উইকেট। টি-টোয়েন্টির ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে ৫২ রান করার পাশাপাশি শিকার করেন ১১ উইকেট। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন জিতেন ম্যাচসেরার পুরস্কার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...
মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...
কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...