প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Dec 2025, 9:49 PM
খেলা শুরুর আগেই লাল কার্ড দেখলেন ফুটবলার!
তখনও খেলা শুরু হতে কিছু সময় বাকি। দুই দলের খেলোয়াড়রাও মাঠে নামেননি। মাঠে ঢোকার টানেলেই লাল কার্ড দেখলেন ফুটবলার! ভারতের প্রথম সারির ফুটবল প্রতিযোগিতায় এমন ঘটনাই ঘটল। গত বৃহস্পতিবার সুপার কাপ সেমিফাইনালে এফসি গোয়ার ম্যাচ ছিল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। খেলা শুরুর আগে টানেলে দাঁড়িয়েই লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় এফসি গোয়ার অধিনায়ক ইকার গুয়্যারোক্সেনাকে। খেলা শুরুর আগে দুই দল যখন টানেলে দাঁড়িয়েছিল, তখনই দেখা যায় রেফারির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছেন গুয়্যারোক্সেনা। তখনই রেফারি আচমকাই স্প্যানিশ মিডফিল্ডারকে লাল কার্ড দেখিয়ে টানেল ছেড়ে বেরিয়ে যেতে বলেন! জানা গেছে, গোটা ঘটনার জন্য দায়ী গুয়্যারোক্সেনার অন্তর্বাস। তার রং নাকি নিয়মবহির্ভূত ছিল। জার্সির নিচে যে টি-শার্টটি পরেছিলেন, সেটি বিপক্ষ দলের জার্সির মতো। রেফারি তাকে তা বদলে নিতে বলেন। এই নির্দেশ মানতে চাননি গুয়্যারোক্সেনা। এরপরই তার সঙ্গে রেফারির বিতণ্ডা শুরু হয়। সরাসরি লাল কার্ড দেখানো হয় গুয়্যারোক্সেনাকে। গোয়ার কোচ মানোলো মার্কেজ ম্যাচ শেষে বলেন, তিনি রেফারির সিদ্ধান্তে অবাক। বলেন, ‘ভেবেছিলাম ব্যাপারটা ওখানেই মিটে যাবে। মাঠে ঢোকার পর জানলাম, গুয়্যারোক্সেনাকে লাল কার্ড দেখানো হয়েছে! ওকে ফাইনালে পাবো না।’ এক ফুটবলার বলছিলেন, তিনি এরকম ঘটনা জীবনে দেখেননি। তবে সেমিফাইনালে গোয়াকে ১০ জনে খেলতে হয়নি। নিয়ম অনুযায়ী, খেলা শুরুর আগে কেউ লাল কার্ড দেখলে বদলি হিসেবে অন্য ফুটবলারকে নামানো যায়। গুয়্যারোক্সেনার জায়গায় নামেন স্প্যানিশ ফরওয়ার্ড জেভিয়ের সিভেরিও। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে গোয়া। আগামীকাল রোববার তাদের খেলতে হবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল ৩-১ ব্যবধানে হারিয়েছে পাঞ্জাবকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আ...
নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লার তিতাসের চরভাটেরা ও মেঘনার আলীপুর গ্রামবাসীর মধ্যে ফের চর দখল...
কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ
জাহিদ পাটোয়ারীপ্রবাসী-অধ্যুষিত জেলা কুমিল্লা। রেমিট্যান্সেও দেশসেরা। দেশি-বিদেশি শিল্প-কারখানাতেও ঠা...
গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্...
মাহফুজ নান্টু কুমিল্লামাত্র দেড় মাস আগের কথা। নতুন সংসার ঘিরে বুকভরা হাজারো স্বপ্ন আর একরাশ আশা ন...
কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচং উপজেলার একটি কোল্ড স্টোরেজে বসে ইয়াবা সেবনের সময় পাঁচ যুবকক...
কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সং...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:“যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ” এই প্রতিপাদ্যকে স...
ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন
প্রেস বিজ্ঞপ্তিজুলাই শহিদ দিবস উপলক্ষে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে আলোচনা সভা ও শোক রেলি...