...
শিরোনাম
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী ⁜ স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি ⁜ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার ⁜ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার ⁜ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ ⁜ মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে ৩৩৪ কেজি কার্প মাছের পোনা অবমুক্ত ⁜ জেলা পরিষদ প্রশাসককে কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির ফূলেল শুভেচ্ছা ⁜ বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন ⁜ ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে কুবির ৩ শিক্ষার্থী কাউন্সিলর নির্বাচিত ⁜ কুমিল্লা পরিসংখ্যান কার্যালয়ের পরিচালকের অফিসেই পরিবার নিয়ে বসবাস করছেন, নিচ্ছেন বাড়িভাড়াও ⁜ কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান: ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল বরখাস্ত ⁜ দারোরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ⁜ পাচথুবীর চাঁন্দপুরে কালভার্ট ভাঙা অংশে চরম দুর্ভোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে দুজনের কারাদণ্ড, ওয়ারেন্টে গ্রেপ্তার ১ ⁜ তিতাসে শতাধিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর আটক ⁜ লাকসামে জমিজমা সংক্রান্ত বিরোধে থানায় জি ডি ⁜ দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ⁜ তা'মীরুল উম্মায় কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 6 Dec 2025, 7:17 PM

...
প্রথম দিনেই ২৭ কোটি, রণবীর সিংয়ের সেরা ওপেনিং ধুরন্ধর News Image

এফএনএস বিনোদন:

রণবীর সিংয়ের অভিনয়জীবনে এমন সূচনা আগে দেখা যায়নি। গত শনিবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ধুরন্ধর, আর প্রথম দিনেই ভারতজুড়ে এটিকে ঘিরে যেন ঝড় বয়ে গেছে। সিনেমাটি প্রথম দিনের আয়ে ছুঁয়েছে ২৭ কোটি রুপি, যা রণবীরের ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং। মুক্তির আগেই ধুরন্ধর নিয়ে দর্শক ও বক্স অফিস বিশেষজ্ঞদের মধ্যে উচ্চ প্রত্যাশা ছিল। অনুমান করা হয়েছিল, উদ্বোধনী আয় ১৫ থেকে ১৮ কোটি রুপির মধ্যে থাকতে পারে। সেই প্রত্যাশা পেরিয়ে সিনেমাটি রণবীরের আগের রেকর্ড ও সাম্প্রতিক জনপ্রিয় সিনেমাকেও ছাড়িয়ে গেল। কিছুদিন আগে আলোচিত সাইয়ারা প্রথম দিনে আয় করেছিল ২১.৫০ কোটি রুপি, যা সহজেই পেরিয়ে গেছে ধুরন্ধর। রণবীরের পূর্বের সফল ছবিগুলোকেও পেছনে ফেলেছে তার নতুন সিনেমা। পদ্মাবত প্রথম দিনে আয় করেছিল ২৪ কোটি রুপি এবং সিম্বা আয় করেছিল ২০.৭২ কোটি রুপি। এবার সেই দুই ছবিকেও পেছনে ফেলে নতুন মানদণ্ড স্থাপন করল ধুরন্ধর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মুক্তির দিনে সারা ভারতজুড়ে সিনেমাটির অকুপেন্সি ছিল ৩৩.৮১ শতাংশ। ৪ হাজারেরও বেশি শো বুক হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক উপস্থিতি আরও বেড়ে যায়। সন্ধ্যার শোতে অকুপেন্সি ৫৫ শতাংশ ছাড়িয়ে গেছে, যা প্রথম দিনের আয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। আদিত্য ধর পরিচালিত, রচিত ও সহ প্রযোজিত ধুরন্ধর-এ রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুনকে ঘিরে দর্শকদের কৌতূহলও ইতোমধ্যে তৈরি হয়েছে। জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওসের ব্যানারে নির্মিত এই সিনেমা বছরের শেষ প্রান্তে এসে বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রথম দিনের জোরালো সূচনা দেখে বিশেষজ্ঞদের ধারণা, সপ্তাহান্তে ধুরন্ধর আরও বড় অঙ্কের আয় ছুঁতে পারে। রণবীরের জন্য এটি নিঃসন্দেহে নতুন মাইলফলক। 




ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী

আয়েশা আক্তাররাত গভীর হলে কুমিল্লা নগরীর ব্যস্ততা কমে আসে। ফাঁকা হতে থাকে সড়ক। আর তখনই বাড়ে সাধারণ মা...

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি

আয়েশা আক্তারস্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরি...

কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...

কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...

স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ
স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা ত...

নিজস্ব প্রতিবেদকস্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়...

মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন
মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছ...

নিজস্ব প্রতিবেদকমিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী
➤ স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
➤ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
➤ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
➤ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ
➤ মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন
➤ ব্রাহ্মণপাড়ায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে ৩৩৪ কেজি কার্প মাছের পোনা অবমুক্ত
➤ জেলা পরিষদ প্রশাসককে কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির ফূলেল শুভেচ্ছা
➤ বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন
➤ ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে কুবির ৩ শিক্ষার্থী কাউন্সিলর নির্বাচিত
➤ কুমিল্লা পরিসংখ্যান কার্যালয়ের পরিচালকের অফিসেই পরিবার নিয়ে বসবাস করছেন, নিচ্ছেন বাড়িভাড়াও
➤ কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান: ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল বরখাস্ত
➤ দারোরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
➤ পাচথুবীর চাঁন্দপুরে কালভার্ট ভাঙা অংশে চরম দুর্ভোগ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে দুজনের কারাদণ্ড, ওয়ারেন্টে গ্রেপ্তার ১
➤ তিতাসে শতাধিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর আটক
➤ লাকসামে জমিজমা সংক্রান্ত বিরোধে থানায় জি ডি
➤ দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
➤ তা'মীরুল উম্মায় কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir