...
শিরোনাম
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Dec 2025, 12:28 PM

...
স্কাউটস কুমিল্লা অঞ্চলের কাব ও স্কাউটদের শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রদান News Image

কুমিল্লার লালমাই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র যেন এক উজ্জ্বল উৎসবমুখর প্রভাতকে স্বাগত জানিয়েছিল । বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের পরিমার্জিত ব্যবস্থাপনায় আয়োজন করা হয় স্কাউটদের সর্বোচ্চ অর্জন— শাপলা কাব অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী—এই ছয় জেলার হাজারো কণ্ঠে সকাল থেকেই শুনা যাচ্ছিল উচ্ছ্বাসের তরঙ্গ। দিনের প্রথম প্রহরেই রেজিস্ট্রেশন দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে মোট ১,৮১৫ জন কাব সদস্য গ্রহণ করে কাবদের সর্বোচ্চ সম্মান শাপলা কাব অ্যাওয়ার্ড, আর ৩৫৯ জন স্কাউট সদস্যের হাতে তুলে দেওয়া হয় স্কাউট শাখার সর্বোচ্চ স্বীকৃতি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত সনদ হাতে পেয়ে শিশু-কিশোরদের মুখে ফুটে ওঠে অদম্য গর্ব, স্বপ্ন আর নতুন যাত্রার প্রত্যাশা। বাংলাদেশ স্কাউটসের সকল অঞ্চলে সকাল ৯টা ৩০ মিনিটে  মূল অনুষ্ঠানের ভার্চুয়ালি  উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। 

প্রধান অতিথির আসন অলংকৃত করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা। সভাপতিত্বে ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান এবং বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সভাপতি প্রফেসর মোঃ শামছুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন  লক্ষ্মীপুরের  জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) সুলতানা রাজিয়া, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক শান্তনু কুমার পাল, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক তানজিনা, সহকারী কমিশনার সজীব তালুকদার ,বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কমিশনার মোঃ সাহিদুল ইসলাম, আঞ্চলিক উপ-কমিশনার মোঃ ছফিউল্লাহ,  উপ-পরিচালক এলটি মো. শামীমুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্যে অঞ্চল সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক কাব ও স্কাউটদের উচ্ছ্বাসময় অংশগ্রহণের প্রশংসা করেন। 

সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক পুরবী সরকার, ফেনী জেলা সম্পাদক বেলাল হোসেন ও কুমিল্লার ডি.আর.সি. ইসমত আরা। কাব-স্কাউটদের ভিড়ে  লালমাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে ।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রোভারের সেক্রেটারী অধ্যক্ষ মহিউদ্দিন লিটন,জেলা স্কাউট এর সম্পাদক মো. কুদরুত উল্লাহ, কমিশনার কামরুল কবির, এলটি মো. রফিকুল ইসলাম,সিএলটি নিলুপা কায়সার চৌধুরী,এএলটি জান্নাতুল ফেরদৌস(চাঁদপুর), উড ব্যাজার কাজী জয়নব ইসলাম সাথী, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় মুখপত্র “অগ্রদূত” এর কুমিল্লা জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক স্বদেশ জার্নাল পত্রিকার  সম্পাদক ও প্রকাশক আরএসএল নয়ন দেওয়ানজী  সহ কুমিল্লা অঞ্চলের প্রতিটি জেলার ইউনিট লিডার থেকে শুরু করে স্কাউট এর  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,অভিভাবক, এওয়ার্ড গ্রহনকারী শিক্ষার্থী কাব ও স্কাউট সদস্যসহ অন্যান্যরা। প্রায় ৫০ জন রোভার ও গার্ল ইন রোভার সদস্য পুরো অনুষ্ঠানের সার্ভিসের  দায়িত্ব পালন করেন নিবেদিতভাবে।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় মুখপত্র “অগ্রদূত”-এর কুমিল্লা জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক স্বদেশ জার্নাল পত্রিকার সম্পাদক আর এস এল নয়ন দেওয়ানজী দিনটির আবহকে তুলে ধরে বলেন— “আজ লালমাই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এক অনন্য গৌরবে উদ্ভাসিত। আমাদের কাব ও স্কাউট সদস্যরা শুধু পুরস্কারই পেল না, পেল নতুন পথচলার শক্তি। তাদের এই অর্জন ভবিষ্যতের বাংলাদেশকে আরও আলোকিত করবে।”

এ বছর ৭ জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান কুমিল্লার বরুড়া উপজেলার  শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আমীন নার্গিস  শিক্ষার্থীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন   এত বড় সম্মান আমাদের জন্য গর্বের। শিক্ষকদের নিবেদিত পরিশ্রমেই এই সাফল্য।

বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক পুরবী সরকার বলেন গত পাঁচ বছরের শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড আজ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হলো। কাব বা স্কাউট সদস্যের জীবনে এ দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

দুপুরের মধ্যাহ্নভোজে প্রাঙ্গণ আরেকবার মুখর হয় হাসি-খুশির কলতানে।  উল্লেখ্য স্কাউট আন্দোলনের মূল উদ্দেশ্যই হলো শিশু-কিশোরদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সেবা ও মানবিকতার বীজ রোপণ করা। শাপলা কাব অ্যাওয়ার্ড, যা কাব শাখা গঠনের পর থেকেই প্রদান করা হয়, এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড, যা ১৯৭৬ সাল থেকে শ্রেষ্ঠত্বের প্রতীক—এই দুই সম্মাননা স্কাউটদের স্বপ্ন দেখায়, সাহসী হতে শেখায়। নিয়মিত স্কাউটিং কার্যক্রম, নির্ধারিত ব্যাজ অর্জন, সমাজসেবা, দলগত দক্ষতা এবং লিখিত-মৌখিক-ব্যবহারিক মূল্যায়ন পেরিয়ে যারা এই স্বাক্ষরিত সনদ হাতে নেয়, তারা হয়ে ওঠে আগামী দিনের দায়িত্বশীল নাগরিক।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...

কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...

কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...

মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...

আবুল কালাম আজাদ‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‎ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...

পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir