প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 18 Dec 2025, 8:41 PM
ইউরোপ শান্তি প্রচেষ্টা ডুবালে ইউক্রেইনে আরও ভূমি দখল করবে রাশিয়া: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিইভ এবং ইউরোপীয় রাজনীতিবিদরা শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনায় না আসলে রাশিয়া জোর করে ইউক্রেইনের আরও ভূমি দখল করে নেবে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে। আলাদাভাবে ইউরোপ এবং ইউক্রেইনের সঙ্গেও আলোচনা করেছে। ইউক্রেইন যুদ্ধ শেষ করার প্রস্তাব নিয়ে এ আলোচনা হয়েছে। কিন্তু কোনও চুক্তি হয়নি।শান্তি প্রস্তাবে ইউক্রেইনকে রাশিয়ার কাছে ভূখণ্ড ছাড় দেওয়ার যে শর্ত রাখা হয়েছে সেটি নিয়ে কিইভ এবং এর ইউরোপীয় মিত্ররা উদ্বিগ্ন। তাছাড়া, ইউক্রেইন শান্তিচুক্তির ক্ষেত্রে নিজেদের জন্য আরও জোরাল নিরাপত্তা চায়। পুতিন রাশিয়ায় প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক বার্ষিক বৈঠকে বলেন, রাশিয়া সব ফ্রন্টে এগিয়ে চলেছে এবং তাদের লক্ষ্য জোর করে কিংবা কূটনৈতিক পন্থায় যেভাবেই হোক অর্জন করবে।
তিনি আরও বলেন, “প্রতিপক্ষ এবং তাদের বিদেশি মিত্ররা বাস্তবিক শান্তি আলোচনায় জড়িত হতে না চাইলে রাশিয়া তাদের ঐতিহসিক সব ভূমি সামরিক পন্থায় মুক্ত করবে।”
ইউরোপীয় নেতাদেরকে ‘শুকরের বাচ্চা’ বলে গালিও দিয়েছেন পুতিন। তিনি বলেন, প্রত্যেকেই ভেবেছিল খুব কম সময়ে তারা রাশিয়াকে ধ্বংস করতে পারবে। আর শুকর ইউরোপ তাৎক্ষণিকভাবে আগের আমেরিকান প্রশাসনের কাজে যোগ দিয়েছিল আমাদের দেশের পতন থেকে লাভবান হওয়ার আশায়।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...