প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Oct 2026, 9:18 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক চারটি অভিযানে ৬ কেজি গাঁজা, চার বোতল ভারতীয় হুইস্কি, ১০০ বোতল অলিভ অয়েল, ৭০ প্যাকেট আতশবাজি, ৪০ প্যাকেট ভারতীয় ট্যাং ও ৬০০টি ওডোমস ক্রিম উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রোববার (১৮ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার শশীদল ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শশীদল রেলস্টেশনসংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় অলিভ অয়েল ও ৭০ প্যাকেট আতশবাজি উদ্ধার করেন উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় চোরাচালান আইনে মামলা হয়েছে।
অন্যদিকে, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর মোড়ে সিদ্দিকুর রহমানের বাড়ির ফটকের সামনে থেকে ৪০ প্যাকেট ভারতীয় ট্যাং ও ৬০০টি ওডোমস ক্রিম উদ্ধার করা হয়। এ সময় মো. আলম মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেন এসআই মো. জালাল উদ্দিন ও তাঁর সঙ্গীয় ফোর্স। তাঁর বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিদলা এলাকায়।
এ ছাড়া শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কের পাশে একটি প্রশিক্ষণকেন্দ্রের সামনে থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রামচন্দ্রপুর এলাকার টিটু (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন এসআই মো. শামীম হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স।
একই ইউনিয়নের দেউষ এলাকায় দেউষ-টানাব্রিজ সড়ক থেকে চার বোতল ভারতীয় হুইস্কিসহ অজিত চন্দ্র নম (২৯) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এসআই মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার আগানগর এলাকায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া মাদক ও চোরা কারবারিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তার হওয়া ব্যাক্তিদের আদালতে হাজি করা হলে আদালত তাদের জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের বেপরোয়া চলাচল, যানজট এবং একের পর এক দ...
এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্...
নিজস্ব প্রতিবেদকবাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদ রেজি. নং-১৯৩৩ (সিবিএ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ...
কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সা...
ফজলুল হক জয়কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) এর জেলা শাখার বার্ষিক সাধারণ স...
আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর প্রয়াত আলহাজ্ব জুনাব আলীর কন্যা মোছাম্মৎ পেয...
ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্র...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ১০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে...
যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. আবু কাউছার হত্যা মামলায় পাঁচ...