...
শিরোনাম
ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী ⁜ এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি ⁜ কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল ⁜ ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার ⁜ যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড ⁜ কুমিল্লায় অনুষ্টিত হলো হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন ⁜ তিতাসে অ্যাপ্রোচে নিম্নমানের ইটের খোয়া কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন ⁜ নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ ⁜ কুমিল্লায় মাউশি পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ⁜ লাকসামে তথ্য গোপন করে দলিল রেজিস্ট্রিতে রাজস্ব ফাঁকির অভিযোগ ⁜ ফসলের ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ ⁜ স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও কঠোর নিরাপত্তায় বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে দুর্গোৎসব ⁜ বুড়িচ্ংয়ের মোকামে গোলাম সারোয়ারের পূজামণ্ডপ পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ৫২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ ⁜ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার ⁜ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ⁜ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা ⁜ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 19 Oct 2026, 9:30 AM

...
লাকসামে তথ্য গোপন করে দলিল রেজিস্ট্রিতে রাজস্ব ফাঁকির অভিযোগ News Image

আরিফুর রহমান স্বপন

কুমিল্লার লাকসামে ছয়তলা ভবন থাকা সত্ত্বেও স্থাপনা বিহীন বাড়ির দাগ উল্লেখ করে তথ্য এবং সঠিক মূল্য গোপন রেখে দলিল সম্পাদনে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের তুতিগঙ্গা গ্রামের হাসমত আলীর ছেলে মকবুল হোসেনের বিরুদ্ধে দলিল নিবন্ধনের ক্ষেত্রে জমির শ্রেণি, সঠিক তথ্য এবং প্রকৃত মূল্য গোপন রেখে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অতি সম্প্রতি লাকসাম পৌরসভার উত্তর লাকসাম এলাকার মো. সাইফুল ইসলাম নামে এক ব‍্যক্তি দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। 

লাকসাম উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, দুদকে দায়ের করা অভিযোগ এবং দলিলের নথি সূত্রে জানা গেছে, পাশবর্তী মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা গ্রামের মো. রুহুল আমিনের মেয়ে, নাঙ্গলকোটের আশীরপাড়ের ওয়াহিদ সোহাগ মজুমদারের স্ত্রী উম্মে তামান্নার মালিকানাধীন লাকসাম মৌজার ধোপা পুকুর পাড় এলাকায় ৫২ লাখ টাকায় মকবুল হোসেনের নিকট ছাফকবলা দলিলমূলে বিক্রি করেন। যা চলতি বছর ৩০ আগষ্ট লাকসাম সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদিত হয়। এতে সম্পত্তির প্রকৃত মূল্য ১ কোটি টাকা গোপন রেখে মাত্র ৫২ লাখ টাকা উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে ক্রেতা ও বিক্রেতার যোগসাজসে তথ্য জালিয়াতির মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়েছেন ক্রেতা। 

অভিযোগকারী মো. সাইফুল ইসলাম দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর লিখিত অভিযোগে জানান, দলিল নিবন্ধনে সঠিক তথ্য এবং জমি ও স্থাপনার প্রকৃত মূল্য গোপন, জমির প্রকৃত শ্রেণি, ভবনের বিবরণ অত্যন্ত সুকৌশলে গোপন রেখে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেন দলিল দাতা ও গ্রহীতা। সঠিক তথ্য উদঘাটন এবং রাজস্ব ফাঁকির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান অভিযোগকারী।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, মকবুল হোসেনের ক্রয়কৃত জমিতে বর্তমানে ছয়তলা যে ভবনটি রয়েছে, ২০২৩ সালে এটির নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু জমি রেজিস্ট্রি দলিলে ভবনটির বিবরণ উল্লেখ না করে স্থাপনাবিহীন বাড়ি উল্লেখ করা হয়। তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানান অভিযোগকারী। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দলিল গ্রহীতা মকবুল হোসেন জানান, আমি দীর্ঘ বছর ধরে প্রবাসে থাকি। এসব আইন-কানুন সম্পর্কে আমি অবগত নই। দলিল লেখক যেভাবে বুঝিয়েছেন, আমি সেভাবে সম্মতি দিয়েছি। এছাড়াও আরো দু'জন ক্রেতা রয়েছেন। 

দলিল লেখক মো. শফিকুর ইসলাম দাবি করেন, দলিল গ্রহীতা সরকারের রাজস্ব ফাঁকি দেননি। বরং সর্বোচ্চ রাজস্ব পরিশোধ করেছেন। তিনি বলেন, ুআমার কাজ দলিল করা, তাই করেছি। জায়গায় গিয়ে জমির শ্রেণি যাচাই করা আমার কাজ নয়।” 

এদিকে দলিল লেখক হিসেবে তাঁর দায়িত্ব ও সংশ্লিষ্ট দলিল নিবন্ধনে তথ্য যাচাইয়ের বিষয়টি নিয়েও সচেতনমহলে প্রশ্ন ওঠেছে। 

লাকসাম উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি মো. আহসান উল্লাহ মজুমদার বলেন, দাতা-গ্রহীতার দেয়া তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ সাপেক্ষে একজন দলিল লেখক তাঁর লেখার কাজ সম্পন্ন করেন। সাব রেজিস্ট্রার প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ে সঠিক পেলে দলিল রেজিস্ট্রি করেন। কিন্তু পক্ষদ্বয় কোনো কিছু গোপন করলে সম্পূর্ণ দায়ভার তাঁদের। এখানে দলিল লেখকের কিছুই করার থাকে না। 

এই ব্যাপারে লাকসাম উপজেলা সাব রেজিস্ট্রার সাজ্জাদুল কবির বলেন, খতিয়ান, নামজারী জমা-খারিজ, খাজনা বা দাখিলা অনুযায়ী সম্পত্তির শ্রেণিসহ আনুষাঙ্গিক কাগজপত্র সঠিক এবং কারো কোনো রকম আপত্তি না থাকলে আমার রেজিস্ট্রি সম্পাদনে বাধা নেই। তবে সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার জন্য সঠিক ও প্রকৃত মূল্য বা তথ্য গোপন করা হলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবহিত হয়েছি। এটি খতিয়ে দেখা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দলিল লেখককে ঘটনাস্থল পরিদর্শন করা এবং সঠিক তথ্য ও প্রকৃত মূল্য গোপন করে রেজিস্ট্রি হয়ে থাকলে সরকারের প্রকৃত রাজস্ব আদায়ের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই ক্ষেত্রে সকল কিছুর উর্ধ্বে সরকারের স্বার্থ সংরক্ষণ করা আমার দায়িত্ব। 



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী
ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের বেপরোয়া চলাচল, যানজট এবং একের পর এক দ...

এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি
এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্...

নিজস্ব প্রতিবেদকবাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদ রেজি. নং-১৯৩৩ (সিবিএ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ...

কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী   মালিক সমিতির বার্ষিক সাধারণ   সভা অনুষ্ঠিত
কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সা...

ফজলুল হক জয়কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) এর জেলা শাখার বার্ষিক সাধারণ স...

আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল
আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর প্রয়াত আলহাজ্ব জুনাব আলীর কন্যা মোছাম্মৎ পেয...

ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্র...

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ১০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে...

যুবদল নেতা কাউছার হত্যা  পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড
যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. আবু কাউছার হত্যা মামলায় পাঁচ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী
➤ এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি
➤ কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল
➤ ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার
➤ যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড
➤ কুমিল্লায় অনুষ্টিত হলো হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন
➤ তিতাসে অ্যাপ্রোচে নিম্নমানের ইটের খোয়া কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন
➤ নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ
➤ কুমিল্লায় মাউশি পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
➤ লাকসামে তথ্য গোপন করে দলিল রেজিস্ট্রিতে রাজস্ব ফাঁকির অভিযোগ
➤ ফসলের ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ
➤ স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও কঠোর নিরাপত্তায় বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে দুর্গোৎসব
➤ বুড়িচ্ংয়ের মোকামে গোলাম সারোয়ারের পূজামণ্ডপ পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ৫২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
➤ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
➤ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
➤ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir