প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 19 Oct 2026, 9:37 AM
তিতাসে অ্যাপ্রোচে নিম্নমানের ইটের খোয়া কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন
“গোমতী নদীর উপর নির্মাণাধীন আসমানিয়া সেতু”
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীর উপর নির্মাণাধীন সেতুর দুইপাশের এ্যাপ্রোচে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারে অভিযোগের ভিত্তিতে কাজটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর শনিবার বিকালে উপজেলা প্রকৌশলী সরেজমিনের পরিদর্শন শেষে কাজটি বন্ধ করে দেয়।
খোজ নিয়ে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাস স্টেশন থেকে তিতাসের বাতাকান্দি বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক রয়েছে। উক্ত সড়কের আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীর উপর আগের (বেইলি) সেতুর স্থানে ৭৫ মিটার নতুন সেতুর নির্মাণ কাজ চলছে। ২০২৩ সালের ৮ আগষ্ট উক্ত কাজ শুরু হয়ে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দফায় ঐবছরের ৩০ জুন, দ্বিতীয় দফায় ৩১ ডিসেম্বর, তৃতীয় দফায় চলতি বছরের ৩০ জুন এবং চতুর্থ দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করা হয়।
এদিকে, প্রথম পর্যায়ে সেতু নির্মাণের প্রাক্কলিত মূল্য ৯ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ১৫৭ টাকা থাকলেও চুক্তি মূল্য হয় ১০ কোটি ৭৭ লক্ষ চব্বিশ হাজার ৬৯৯ টাকা, পরবর্তীতে ২০২৬ সালের মে মাসে সংশোধিত মূল্য হয় ১ কোটি ৩৬ লাখ ৯৩২৪২ টাকা, বর্তমানে সেতু নির্মাণ খরচ চুক্তিমূল্য ১২ কোটি ১২ লক্ষ ১৭ হাজার ৯৪২ টাকা। যার মধ্যে সংশোধিত চুক্তিতে ২৮০ মিটার সংযোগ সড়ক ও ২৪০ মিটার রিটার্নিং ওয়াল রয়েছে। এদিকে রিভাইসের মাধ্যমে অতিরিক্ত ১ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও নির্মাণ কাজের মান ও অগ্রগতি নিয়ে দেখা দিয়েছে গুরুতর অভিযোগ।
আসনিয়া বাজারের একাধিক ব্যবসায়ী ও পথচারী বলেন, এই সেতুটি দিয়ে গোমতী নদীর দুইপাড়ের ২৪টি গ্রামের কয়েক লাখ মানুষ যাতায়াত করবে। এই সেতুটি করতে ৩ বছর সময় লেগেছে। এতে মানুষ ভোগান্তি ও ব্যয় বেড়েছে, তারপরও নিম্নমানের ইটের খোয়া দিয়ে অ্যাপ্রোচের কাজ করা হচ্ছে। সাধারণ জনগণ এর পরিত্রাণ চায়। ভালো নির্মাণ সামগ্রী দিয়ে কাজে মান ভালো রাখার দাবী তুলেন তারা।
এসএবিএনএমই এর ম্যানেজার মো. আতিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর আমি নিজেই লজ্জিত হয়েছি। সাপ্লাইয়ারের সাথে এক নাম্বার ইটের চুক্তি থাকলেও সে কিছুটা খারাপ ইটের খোয়া মিশিয়ে দিয়েছে। আগামী দুই একদিনের মধ্যে নিম্নমানের খোয়া সরিয়ে পুনরায় কাজ শুরু করা হবে।
উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা তাৎক্ষণিক সরেজমিনে পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। তাই চিঠি দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। নিম্নমানের ইটের খোয়া সরিয়ে পুনরায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের বেপরোয়া চলাচল, যানজট এবং একের পর এক দ...
এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্...
নিজস্ব প্রতিবেদকবাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদ রেজি. নং-১৯৩৩ (সিবিএ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ...
কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সা...
ফজলুল হক জয়কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) এর জেলা শাখার বার্ষিক সাধারণ স...
আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর প্রয়াত আলহাজ্ব জুনাব আলীর কন্যা মোছাম্মৎ পেয...
ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্র...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ১০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে...
যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. আবু কাউছার হত্যা মামলায় পাঁচ...