...
শিরোনাম
ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী ⁜ এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি ⁜ কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল ⁜ ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার ⁜ যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড ⁜ কুমিল্লায় অনুষ্টিত হলো হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন ⁜ তিতাসে অ্যাপ্রোচে নিম্নমানের ইটের খোয়া কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন ⁜ নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ ⁜ কুমিল্লায় মাউশি পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ⁜ লাকসামে তথ্য গোপন করে দলিল রেজিস্ট্রিতে রাজস্ব ফাঁকির অভিযোগ ⁜ ফসলের ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ ⁜ স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও কঠোর নিরাপত্তায় বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে দুর্গোৎসব ⁜ বুড়িচ্ংয়ের মোকামে গোলাম সারোয়ারের পূজামণ্ডপ পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ৫২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ ⁜ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার ⁜ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ⁜ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা ⁜ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 19 Oct 2026, 9:30 AM

...
ফসলের ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ News Image

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রোপা আমন ধানে উপকারী ও অপকারী পোকার উপস্থিতি শনাক্তকরণের জন্য একযোগে আলোক ফাঁদ ব্যবহার করা হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার (১৫ থেকে ১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৮টি ইউনিয়নের বেশ কয়েকটি বিলে রোপা আমন ধানের জমিতে পোকার উপস্থিতি শনাক্তকরণের জন্য একযোগে আলোক ফাঁদ স্থাপন করা হয়। ক্ষতিকর পোকার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে উপজেলা কৃষি অফিসের পরামর্শে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তায় কৃষকরা এসব আলোক ফাঁদ স্থাপন করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আবাদ হওয়া রূপা আমনধানের ক্ষতিকর পোকার উপস্থিতি শনাক্তকরণ ও দমনে ইতোমধ্যে ৮টি ইউনিয়নের ২৪টি ব্লকে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এসব ব্লকের বিল গুলোতে আলোক ফাঁদ স্থাপন সংখ্যা দিন দিন বাড়ছে।

উপজেলা সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া বিলের আমন চাষি মো. মিজানুর রহমান বলেন, ‘ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনে আমাদের এলাকায় আলোক ফাঁদ পদ্ধতিটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আগে এ ফাঁদ স্থাপনের জন্য সৌরবিদ্যুতের সোলার প্যানেল প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে চার্জার বাল্বের সাহায্যে সহজেই ফাঁদ স্থাপন করা সম্ভব হচ্ছে। এতে সহজেই ক্ষতিকর পোকার উপস্থিতি শনাক্ত করা যাচ্ছে। পরে শনাক্তকৃত ক্ষতিকর পোকার আক্রমণ থেকে কীভাবে ধানখেত রক্ষা করা যায় ওই ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তারা আমাদের পরামর্শ দিয়ে থাকেন।

দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের কৃষক শানু মিয়া বলেন, কৃষি অফিসের সহায়তায় জমিতে আলোক ফাঁদ তৈরি করে পোকা দমনে অনেকটাই সফলতা পেয়েছি। একই সঙ্গে আলোক ফাঁদের সাহায্যে ক্ষতিকারক পোকা সম্পর্কে অবগত হয়ে এসব পোকা দমনে অল্প পরিমাণ কীটনাশক প্রয়োগ করেছি। এতে গত বছরের তুলনায় এ বছর কীটনাশক খরচ অনেকটা হ্রাস পেয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা নাসিমা আক্তার বলেন, রোপা আমনখেতে আলোক ফাঁদ স্থাপন করে ক্ষতিকর পোকামাকড় চিহ্নিতকরণসহ পোকা দমনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আমার ব্লকের বেশ কয়েকটি কৃষি জমিতে ইতোমধ্যে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। ক্ষতিকর পোকা দমনে এ পদ্ধতিটি কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মতিন বলেন, মূলত আলোক ফাঁদ একটি পর্যবেক্ষণ সরঞ্জাম। এর মাধ্যমে জমিতে উপকারী ও ক্ষতিকর পোকার উপস্থিতি জানা যায়। ক্ষতিকর পোকার উপস্থিতি শনাক্তের মাধ্যমে কীটনাশক স্প্রে করার প্রয়োজনীয়তা বোঝা যায়। এতে কীটনাশকের ব্যবহার কিছুটা কমে আসে। ফলে আলোক ফাঁদ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন ক্ষতিকর পোকা দমন হবে, অন্যদিকে কৃষকরা আরও বেশি লাভবান হবেন।

তিনি আরও বলেন, আলোর ফাঁদ ধানের পোকা দমনে একটি পরিবেশবান্ধব পদ্ধতি। এটি তৈরিতে বৈদ্যুতিক বাল্ব ও সৌরবিদ্যুতের সোলার প্যানেল বা চার্জার বাল্ব ব্যবহার করা হয়। ধানখেত থেকে ১০০ মিটার দূরে বাঁশ বা কাঠের খুঁটির সাহায্যে মাটি থেকে ২-৩ ফুট ওপরে একটি বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে এর নিচে একটি পাত্রে ডিটারজেন্ট পাউডার অথবা কেরোসিন মিশ্রিত পানি রেখে ফাঁদটি তৈরি করা হয়। সন্ধ্যার পর এই ফাঁদের আলোয় আকৃষ্ট হয়ে বিভিন্ন পোকামাকড় এসে পাত্রের পানিতে পড়ে মারা যায়। এভাবে ফসলের খেতে কীটনাশকের ব্যবহার হ্রাস করা যায়। এ ছাড়াও উপকারী ও অপকারী পোকা শনাক্তকরণ সম্ভব হয় এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যায়।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী
ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের বেপরোয়া চলাচল, যানজট এবং একের পর এক দ...

এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি
এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্...

নিজস্ব প্রতিবেদকবাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদ রেজি. নং-১৯৩৩ (সিবিএ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ...

কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী   মালিক সমিতির বার্ষিক সাধারণ   সভা অনুষ্ঠিত
কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সা...

ফজলুল হক জয়কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) এর জেলা শাখার বার্ষিক সাধারণ স...

আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল
আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর প্রয়াত আলহাজ্ব জুনাব আলীর কন্যা মোছাম্মৎ পেয...

ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্র...

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ১০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে...

যুবদল নেতা কাউছার হত্যা  পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড
যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. আবু কাউছার হত্যা মামলায় পাঁচ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী
➤ এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি
➤ কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল
➤ ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার
➤ যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড
➤ কুমিল্লায় অনুষ্টিত হলো হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন
➤ তিতাসে অ্যাপ্রোচে নিম্নমানের ইটের খোয়া কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন
➤ নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ
➤ কুমিল্লায় মাউশি পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
➤ লাকসামে তথ্য গোপন করে দলিল রেজিস্ট্রিতে রাজস্ব ফাঁকির অভিযোগ
➤ ফসলের ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ
➤ স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও কঠোর নিরাপত্তায় বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে দুর্গোৎসব
➤ বুড়িচ্ংয়ের মোকামে গোলাম সারোয়ারের পূজামণ্ডপ পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ৫২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
➤ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
➤ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
➤ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir