প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Oct 2026, 9:39 AM
যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড
মাহফুজ নান্টু, কুমিল্লা।
কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. আবু কাউছার হত্যা মামলায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন তাঁর স্বজনরা। এ মামলার প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম তৌহিদ ও তাঁর ভাই তানজীরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে নিহত কাউছারের ভাই কবীর হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন তৌহিদের বাবা খোরশেদ আলম, সাইফুল ইসলাম সুমন ও ফরহাদ হোসেন।
এদিকে, মামলার প্রধান দুই আসামি তৌহিদ ও তানজীরকে রোববার বিকেলে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ রায়হান ভূঁইয়া দুই ভাইয়ের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা আরিফুল ইসলাম।
এর আগে মামলা দায়ের নিয়ে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তোলেন নিহত কাউছারের স্বজনরা। তাঁদের অভিযোগ, পুলিশ প্রথমে শুধু প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিতে চেয়েছিল। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুইজনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা নিয়ে স্বজনদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়। পরে পাঁচজনকে আসামি করে মামলাটি গ্রহণ করে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লা মহানগরীর গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় কাউছারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত কাউছার মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন। তিনি স্থানীয় নেতা কবিরের ছোট ভাই।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম তৌহিদকে শুক্রবার রাতে আটক করে পুলিশ। পরে তাঁর ভাই তানজীরকেও আটক করা হয়। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ, পরিকল্পনা ও অন্যদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য জানার চেষ্টা করবে পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের বেপরোয়া চলাচল, যানজট এবং একের পর এক দ...
এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্...
নিজস্ব প্রতিবেদকবাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদ রেজি. নং-১৯৩৩ (সিবিএ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ...
কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সা...
ফজলুল হক জয়কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) এর জেলা শাখার বার্ষিক সাধারণ স...
আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর প্রয়াত আলহাজ্ব জুনাব আলীর কন্যা মোছাম্মৎ পেয...
ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্র...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ১০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে...
কুমিল্লায় অনুষ্টিত হলো হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী...
জমকালো আয়োজন, উদ্দীপনা আর হাজারো নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে হেযবুত তওহীদের নারী...