...
শিরোনাম
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ ⁜ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন ⁜ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের ⁜ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি ⁜ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ ⁜ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ⁜ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস ⁜ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি ⁜ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া ⁜ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ ⁜ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম ⁜ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ ⁜ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 11:22 PM

...
লালমাইয়ে এক পরিবারের অত্যাচারে অতিষ্ঠ ৭ পরিবার প্রশাসনের কাছে বিচারের আকুতি News Image

মাসুদ রানা, কুমিল্লা

কুমিল্লার লালমাইয়ে দীর্ঘ বছরের জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক পরিবারের অত্যাচারে অতিষ্ঠ ৭ পরিবার। ভুক্তভোগী সাত পরিবারের মধ্যে তিনটিই প্রবাসী পরিবার। ঘটনাটি উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের মধ্যম নিশ্চিন্তপুর গ্রামের ধান ব্যাপারী রহিম আলীর বাড়িতে। এ-ঘটনায় চলতি বছরেই লালমাই থানায় তিনটি অভিযোগ দায়ের করেছেন ওই ভুক্তভোগী পরিবারগুলো। তাতেও মেলেনি কোনো সমাধান। যতই দিন যাচ্ছে অভিযুক্ত পরিবারের অত্যাচার বেড়েই চলছে।

লিখিত অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা যায়, মধ্যম নিশ্চিন্তপুর গ্রামের মক্রম আলীর ছেলে নুরুল আমিন (৪৫) তাঁর সপরিবারে কিছুদিন পরপর তার প্রতিবেশী পরিবারগুলোকে হুমকি-ধামকি  ও ভয় দেখিয়ে জোরপূর্বক জমি দখল করার চেষ্টা করে আসছে। এমনকি দেশীয় অস্ত্র দ্বারা প্রতিবেশীদের সীমানা প্রাচীর ভাংচুর, মারধর ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে। তাছাড়াও শিশুদের ভোরবেলা মক্তবে যাওয়ার সময় নুরুল আমিন ভয়ভীতি প্রদর্শন করে বলেও জানায় ভুক্তভোগী পরিবারের নারী সদস্যরা। এ ঘটনায় চরম আতঙ্কে দিনাতিপাত করছে পরিবারগুলো। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, প্রতিবেশী নুরুল আমিনের সাথে আমাদের দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে কিছুদিন পরপরই নুরুল আমিন আমাদের বিভিন্ন অজুহাতে হামলা চালায়, গালমন্দ করে, হুমকি দেয়। গত ৬ মাসে আমরা থানায় তিনটি অভিযোগ দিয়েছি, তাতেও রেহাই পাইনি। কয়েকদিন পূর্বে আমাদের চলাচলের রাস্তা দিয়ে হাঁটাকে কেন্দ্র করে সে আমার মাথায় মাছ শিকারের টেঁটা নিক্ষেপ করে এবং তার হামলায় আমার বোনও আহত হয়। আমাদের পরিবারের শিশুদের ভোরবেলা মক্তবে যেতে দেখলে সে গালমন্দ করে, মারতে আসে। সে এবং তার পুরো পরিবার সামাজিকভাবেও কাউকে মানছে না। আমরা এই হামলা থেকে রেহাই পেতে চাই।

আরেক ভুক্তভোগী আফরোজা আক্তার বলেন, আমাদের বাড়িতে পুরুষ লোক বলতে কেউ থাকে না। আমরা মহিলারা বাড়ির পুকুরে যেতে পারি না। পথে কাঁটা বিছিয়ে, বেড়া দিয়ে, গালমন্দ করে বাঁধা সৃষ্টি করে নুরুল আমিন। সাথে তাঁর স্ত্রী-সন্তানকেও লাগিয়ে দেয়। একবার আমার চাচা শ্বশুরকেও মাথা ফাটিয়ে দেয় সে। আমাদের শিশু সন্তানরাও ভয়ে ভয়ে স্কুল, মাদ্রাসা ও মক্তবে যায়। এ বিষয়ে বক্তব্য জানতে নুরুল আমিনের বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সে বাড়ি থেকে চলে যায়। অনেক চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় সর্দার ওবায়দুল ইসলাম জানান, পূর্ব পুরুষের সময় থেকে জাহাঙ্গীর গংরা তাদের পারিবারিক রাস্তা দিয়ে চলাচল করে আসছে। কিছুদিন পরপর ইচ্ছাকৃতভাবে তাদের প্রতিপক্ষ নুরুল আমিন ওই রাস্তায় কাঁটা এবং বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে, সামাজিকভাবে সালিশ হয়েছে। কিন্তু নুরুল আমিন প্রথমে রায় মানলেও পরে আবার এই পথ নিয়ে ঝামেলা সৃষ্টি করে। মূলত নুরুল আমিন পৈতৃকভাবে ১৪ শতক সম্পত্তির মালিক হলেও সে ১ শতক বেশি অর্থাৎ ১৫ শতক ভোগ দখলে আছে। যা আমরা সামাজিকভাবে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে মেপে দেখেছি। তাকে সামাজিকভাবে এক শতক জমি বাড়তি দেওয়ার পরও সে আরও জমি পাবে বলে দাবি করে কয়েকদিন পরপরই জাহাঙ্গীর গংদের সাথে ঝামেলা করে। মানুষ মসজিদে যাওয়ার সময়ও নুরুল আমিন গালমন্দ করে। তাই দ্রুত তার বিচারের দাবী জানান তিনি।

জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম জানান, তাদের জমিসংক্রান্ত বিরোধটি দীর্ঘ সময়ের৷ দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনেক শালিস-দরবার হয়েছে। কিন্তু নুরুল আমিন উশৃংখল স্বভাবের হওয়ায় সে গ্রামের কোনো শালিস-দরবার মানেনা। তার দ্বারা অতীতে অনেকেই আহত হয়েছে। ঘটনাস্থলে একবার সে পুলিশের সামনে আমাকেও আক্রমণ করেছে৷ তার অত্যাচার থেকে রক্ষা পেতে প্রতিবেশী জাহাঙ্গীর ও ওমর গংরা থানায় একাধিক অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। আমরাও চাই প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হউক। ভূলইন দক্ষিণ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে নুরুল আমিনের বিরুদ্ধে তার প্রতিবেশীরা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে দুইবার লিখিত অভিযোগ দিয়েছিল। বিষয়টি সমাধানের জন্য দুইবারই নুরুল আমিনকে ডাকা হয়েছে, সে উপস্থিত হয়নি। বরং পরিষদের পক্ষ থেকে যারা দাওয়াত দিতে গেছে তাদের নিকট সে বলেছে গ্রাম আদালতের বিচার সে মানে না। এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, বিষয়টি জানলাম তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবো।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...

ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...

কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের

ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...

ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...

অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ

তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
➤ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
➤ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
➤ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
➤ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
➤ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী
➤ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস
➤ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি
➤ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া
➤ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ
➤ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম
➤ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
➤ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir