...
শিরোনাম
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ ⁜ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন ⁜ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের ⁜ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি ⁜ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ ⁜ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ⁜ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস ⁜ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি ⁜ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া ⁜ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ ⁜ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম ⁜ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ ⁜ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 11:26 PM

...
কৃষিকাজে বাড়তি আয়ের পথ করে নিয়েছেন ব্রাহ্মণপাড়ার নারীরা News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নারীরা ঘরের কাজের পাশাপাশি কৃষিকাজ করে আসছে বহুকাল ধরে। রবিশস্য উৎপাদন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, সবজি ও মাছ চাষ, বনায়ন—এসব কাজে এ উপজেলার নারীরা বর্তমানে পুরুষের পাশাপাশি সমান অবদান রাখছেন। বাড়ির পাশে কিংবা উঠানে অনাবাদি জায়গায় শাক-সবজি, ফলফলাদির আবাদ করে সংসারে বাড়তি রোজগারের পথ করে নিচ্ছেন তাঁরা। এতে পরিবারের খরচ মিটানোর পাশাপাশি উপজেলার সামগ্রিক অর্থনীতিতেও তাঁদের অবদান বেড়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, নারীরা বাড়ির আঙিনায় ও পতিত জমির পাশাপাশি জমিতেও ফসলের বপন প্রক্রিয়া থেকে শুরু করে ফসল উত্তোলন, বীজ সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এমনকি বিপণন পর্যন্ত করে আসছেন। পুরুষ কৃষকদের পাশাপাশি কৃষি উপকরণ, সার বীজ, কৃষক কার্ড ও কৃষি ঋণের সুবিধা এখন নারীরাও পাচ্ছেন।

উপজেলা কৃষি কার্যালয় আরও জানায়, উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত ৬ বছরে প্রকল্প থেকে দেওয়া ৮৩০টি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে। এসব পুষ্টি বাগানে বীজ বপন থেকে শুরু করে নিয়মিত পরিচর্যাসহ সব কাজ পরিবারের নারীরাই করেন। এ বছরও উপজেলার বভিন্ন এলাকার ৩০ জন কৃষক পরিবারকে পারিবারিক পুষ্টি বাগন দেওয়া হয়। এ ছাড়া চলিত মৌসুমে উপজেলার কৃষকদের মধ্যে ১৯৫ জনকে বিনা মূল্যে সরিষা, পেঁয়াজ, ভুট্টা, সূর্যমুখী ও বিভিন্ন জাতের সবজি বীজ দেওয়া হয়। এর মধ্যেও অনেক নারী কৃষক সরকারি প্রণোদনার এসব বীজ পেয়েছেন।

উপজেলার মালাপাড়া মাঠে গিয়ে দেখা হয় কৃষানি জেসমিন আক্তারের সঙ্গে। তাঁর আবাদ করা লালশাকের জমিতে আগাছা পরিচর্যা করছিলেন। কথা হলে তিনি বলেন, আমি ৩০ শতক জমিতে লালশাকের বীজ ফেলেছি। এতে আমার সাত হাজার টাকা খরচ হয়েছে। লালশাকের চারা উঠেছে। এখন এর থেকে আগাছা পরিষ্কার করতেছি। এসব শাক বিক্রির উপযোগী হলে ৩০ হাজার টাকা বিক্রি করা যাবে। এতে পরিবারে কিছুটা হলেও আর্থিক জোগান দিতে পারব।

উপজেলার দুলালপুর সিংহারচাড়া গ্রামের কৃষানি রুবি আক্তার বলেন, ছোট থেকে আমাদের মা-চাচিদের দেখেছি বাড়ির আঙিনায় ঘরের সামনে বিভিন্ন সবজির বীজ, আদা, হলুদ লাগাত। সেগুলোতে আমরা ভাই-বোনেরা সহযোগিতা ও পরিচর্যা করতাম। ছোটবেলা থেকেই কৃষির সঙ্গে জড়িত। এখন নিজের সংসার হয়েছে, এখানে এসেও পরিবারের চাহিদা মেটানোর জন্য টুকটাক বিভিন্ন সবজির চাষ করতাম। তা দিয়ে পরিবারের কোনো রকম চাহিদা মিটত। তবে কৃষি অফিসের সহযোগিতায় চার বছর যাবৎ বাড়ির আঙিনায় সবজি চাষ করেছি। এর ফলে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে আমার পরিবারের একপ্রকার বাড়তি আয়ের ব্যবস্থা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, কৃষি উন্নয়ন ও কৃষি অর্থনীতি টিকিয়ে রাখার লক্ষ্যে নারী কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দিয়েছে সরকার। দারিদ্র্য দূরীকরণ এবং উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে অবশ্যই নারীর প্রতি বৈষম্যহীন সব উন্নয়নধারা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের নিশ্চয়তার কথা বলা হয়েছে। এ লক্ষ্যেই নারীর সম-অধিকার ও সমমূল্যায়নের বিষয়টি নিশ্চিত করতে হবে। নারী কৃষকদের এগিয়ে নিতে সরকারের পাশাপাশি জনসচেতনতা দরকার।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, ব্রাহ্মণপাড়ায় প্রায় ৭২-৭৫ হাজার কৃষক পরিবার আছে। এসব পরিবারের নারীরাও কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে জড়িত রয়েছেন। এ ছাড়া এখানকার অনেক নারী নিজেরাই কৃষিতে সব মৌসুমে সরাসরি সম্পৃক্ত থেকে চাষবাস করেছেন। আমরা তাঁদের বিভিন্ন সময়ে প্রণোদনার বিভিন্ন বীজ, সার ও বরাদ্দের সুযোগ-সুবিধাসহ কারিগরি প্রশিক্ষণ দিয়ে আসছি। অনেক কৃষানি তাঁদের বাড়ির আঙিনায় ও জমিতে উৎপাদিত ফসল বিক্রি করে পরিবারে আর্থিক চাহিদা পূরণ করছেন।

কৃষি কর্মকর্তা আরও বলেন, প্রান্তিক সুবিধাদি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কিষানিদের অগ্রাধিকার দেওয়াসহ আরও বেশ কিছু পদক্ষেপ নিলে উন্নয়নের পথ সুগম হবে। নারীর ভাগ্যোন্নয়ন হলে নারীরা এ দেশের কৃষি উন্নয়নসহ অন্য উন্নয়নকে আরও বেগবান করতে পারবেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...

ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...

কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের

ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...

ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...

অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ

তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
➤ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
➤ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
➤ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
➤ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
➤ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী
➤ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস
➤ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি
➤ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া
➤ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ
➤ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম
➤ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
➤ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir