প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2025, 9:21 AM
ব্রাহ্মণপাড়ায় দেশীয় ফলে ভরপুর বাজার, বিক্রি কমেছে বিদেশি ফলের
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এখন চলছে দেশীয় মৌসুমি ফলের সমৃদ্ধ মৌসুম। ফলের বাজারজুড়ে দেশি আম, কাঁঠাল, লিচু, লটকন, জাম, পেয়ারা সহ নানা জাতের মৌসুমি ফলের সমারোহ। এতে ক্রেতাদের আগ্রহ এখন দেশি ফলের দিকেই বেশি। ফলে চোখে পড়ার মতো হারে কমেছে আমদানিকৃত বিদেশি ফলের চাহিদা।
সোমবার (২৩ জুন) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজার ও সাহেবাবাদ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দোকানিরা বলছেন, দেশীয় ফলের সরবরাহ যেমন বেড়েছে, তেমনি ক্রেতারাও এখন দেশি ফলের দিকেই ঝুঁকছেন। স্বাদ, পুষ্টিগুণ ও সুলভ মূল্যের কারণে ক্রেতারা আম, লিচু কিংবা কাঁঠালের ঝুড়ির দিকেই হাত বাড়াচ্ছেন বেশি।
সদর বাজারের ফল বিক্রেতা ইকবাল হাসান বলেন, “এখন বাজারে দেশি ফলের সরবরাহ অনেক বেশি। নানা জাতের আম, লিচু, কাঁঠালসহ অনেক মৌসুমি ফল প্রতিদিনই আসছে। দাম তুলনামূলকভাবে কম, তাই ক্রেতারাও আগ্রহী। এ কারণে বিদেশি আপেল, আঙুর, মাল্টার বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে।”
একই কথা জানান সাহেবাবাদ বাজারের বিক্রেতা মামুন মিয়াও। তিনি বলেন, “বছরজুড়ে বিদেশি ফল থাকে, কিন্তু দেশি ফলের আলাদা একটা আবেদন আছে। মৌসুমে দেশি ফলই বিক্রি বেশি হয়। ব্যবসায়িক দিক বিবেচনায় তাই এখন দেশি ফলেই বেশি জোর দিচ্ছি।”
শুধু বিক্রেতারাই নয়, ক্রেতারাও বেশ আগ্রহ নিয়ে মৌসুমি ফল কিনছেন। বাজারে আম কিনতে আসা ক্রেতা তাসনোভা ইসলাম বন্যা বলেন, “সব সময় তো আপেল-মাল্টা খাই। এখন দেশি ফলের মৌসুম। আত্মীয়র বাসায় যাচ্ছি, তাই আম আর লিচু কিনলাম।”
আরেক ক্রেতা আরাফাত ইসলাম শান্ত বলেন, “আজ ৫ কেজি দেশি আম কিনেছি। এখন যেহেতু মৌসুম, তাই আপেল-মাল্টার চেয়ে দেশি আমই পছন্দ করেছি।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, “এই সময়টাতে দেশীয় মৌসুমি ফলের উৎপাদন ও সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে থাকে। আমাদের কৃষকেরা এখন নানা জাতের আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, লটকনসহ নানা মৌসুমি ফল উৎপাদনে বেশ মনোযোগী। এসব ফল মানেও ভালো, আবার পুষ্টিগুণেও সমৃদ্ধ। মৌসুমি দেশি ফলের প্রতি ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি পাওয়াটা আমাদের স্থানীয় কৃষি ও কৃষকের জন্য ইতিবাচক।”
তিনি আরও বলেন, “দেশি ফলের সরবরাহ বৃদ্ধি এবং ভোক্তার চাহিদা বাড়লে কৃষকরাও ন্যায্যমূল্য পান। ফলে দেশি ফল চাষে আগ্রহ বাড়বে, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্য...
দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিদাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে...
চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান...
সুজন মজুমদারচাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসে...
বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূল...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারীদের অধিকার, স্বাস্থ্য এবং সামাজিক সচেতন...
নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্য...
সাইফুল ইসলাম-কুমিল্লার নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা বিরাজ করছে। কমিউনিটি ক্লিনি...
নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও দেখা দিয়েছে...