প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jul 2025, 12:04 PM
কুমিল্লার লালমাই বাঁশের সাঁকোতে নদী পার দুর্ভোগে স্কুল শিক্ষার্থীরা
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাই উপজেলার শিকারীপাড়া, আলীশ্বর ও ভাবকপাড়ার মানুষ দীর্ঘ ৪০ বছর ধরে বাঁশের তৈরি ঝুঁকিপূর্ণ একটি সাঁকো দিয়েই পার হচ্ছেন ডাকাতিয়া নদী। বর্ষাকালে পানি বাড়লে ভয় ও আতঙ্কই হয় তাদের নিত্যসঙ্গী। প্রতিদিন স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধ, রোগী এই সাঁকো দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
ডাকাতিয়া নদীর পূর্ব পাড়ে রয়েছে পেরুল উত্তর ইউনিয়নের আলীশ্বর গ্রাম আর পশ্চিম পাড়ে বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া ও ভাবকপাড়া। পশ্চিম পাড়ের শিক্ষার্থীদের প্রতিদিন নদী পার হয়ে যেতে হয় আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বীনিয়া মাদরাসা ও আদর্শ উচ্চ বিদ্যালয়ে। শুধু শিক্ষার্থী নয়, চিকিৎসা, বাজার কিংবা প্রশাসনিক কাজে যাওয়ার একমাত্র ভরসাও এই বাঁশের সাঁকো। প্রতিবছর শাহ আলী মাজারে ওরস উপলক্ষে ১০ সহস্রাধিক মানুষ এই সাঁকো পার হয়ে আসেন মানত দিতে।
স্কুল শিক্ষার্থী সুরাইয়া বলেন, এখান (সাঁকো) দিয়ে আসার পথে আমাদের অনেক ভয় লাগে। বন্যায় এখানে অনেক পানি উঠে। আমরা স্কুলে যাতায়াত করতে পারি না। আমাদের অনেক সমস্যা হয়। আমরা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো বাদ দিয়ে নতুন একটি ব্রিজ চাই।
পাড়া ভাবকপাড়ার কৃষক আকতার হোসেন বলেন, “আমরা কৃষকরা প্রতিদিন দুই-তিনবার মালামাল নিয়ে নদী পার হই। অনেক কষ্ট হয়। সাঁকোতে ভারসাম্য রাখতে পারি না।”
আলীশ্বর গ্রামের ৭৮ বছর বয়সী আবদুস ছাত্তার জানান, “বাচ্চারা সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে যায়। আমরাই গিয়ে তুলতে হয়। ৮-১০টা গ্রামের মানুষ একটামাত্র বাঁশের সাঁকো ব্যবহার করছে। এখন আর প্রতিশ্রুতি নয়, আমরা ব্রিজ চাই।”
আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ সিংহ বলেন, “প্রতিদিন আমাদের বহু শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়। ব্রীজ হলে শিক্ষার্থী উপস্থিতি বাড়বে এবং তারা নিরাপদে আসা-যাওয়া করতে পারবে।”
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, “সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী ও শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় এলজিইডি কিংবা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...