...
শিরোনাম
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ ⁜ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন ⁜ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের ⁜ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি ⁜ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ ⁜ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ⁜ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস ⁜ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি ⁜ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া ⁜ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ ⁜ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম ⁜ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ ⁜ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jan 2026, 10:13 PM

...
কুমিল্লার ৬টি আসনে ৪৪ মনোনয়ন বৈধ, ১৬টি বাতিল সদর আসনের প্রার্থী মনির চৌধুরী-হাজী ইয়াছিনের কুশল বিনিময় News Image

আয়েশা আক্তার

কুমিল্লার ৬টি সংসদীয় আসনে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। এদিকে মনিরুল হক চৌধুরী ও হাজী ইয়াছিনের মধ্যে কুশল বিনিময়ের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে জমা পড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ১০৭ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়ার প্রথম ধাপে ৬টি সংসদীয় আসনের ৬০ প্রার্থীর মধ্যে ৪৪ জনের মনোনয়ন মনোনয়ন বৈধ এবং ১৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দিনব্যাপী কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে কুমিল্লা-১, কুমিল্লা-২, কুমিল্লা-৩, কুমিল্লা-৪, কুমিল্লা-৫ ও কুমিল্লা-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এবং জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান যাচাই-বাছাই কার্যক্রমে সহায়তা করেন। যাচাই-বাছাই চলাকালে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র, সমর্থনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হয়। যাচাই-বাছাই কালে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। একই আসনে মনোনয়নপত্র বৈধ হওয়ায় যাচাই-বাছাই কার্যক্রম শেষে কুমিল্লা বিএনপি'র দুই প্রভাবশালী নেতা কুশল বিনিময় করেন।

নির্বাচন কর্মকর্তারা জানান, প্রাথমিক যাচাইয়ে কাগজপত্রে ত্রুটি থাকায় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১২ জনের মধ্যে ৫ জনের, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ১০ জনের মধ্যে ৪ জনের, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ৯ জনের মধ্যে ২ জনের, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ৮ জনের মধ্যে ২ জনের, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১০ জনের মধ্যে ১ জনের এবং কুমিল্লা-৬ আসনে ১১ জনের মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন: কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান, জাসদের বড়ুয়া মনোজিত ধীমান এবং স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ ও আবু জায়েদ আল মাহমুদ।

কুমিল্লা-২ আসনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাব উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী রমিজ উদ্দিন ও মো. মনোয়ার হোসেন। কুমিল্লা-৩ আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইউসুফ সোহেল ও গণঅধিকার পরিষদের মো. মনিরুজ্জামান। কুমিল্লা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম এবং খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন। কুমিল্লা-৫ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফি। কুমিল্লা-৬ আসনে বাসদের কামরুন নাহার সাথী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুনুর রশিদ।

জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কুমিল্লার ছয়টি আসনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৮ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আগামী ধাপগুলোতে আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা।

এদিকে যাচাই-বাছাই চলাকালে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুললেও যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ওই আপত্তি নাকচ করে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

অপরদিকে কুমিল্লা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপি ও তথ্য গোপনের অভিযোগ তুললেও যাচাই-বাছাই শেষে সেটিও নাকচ করা হয় এবং মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ৬টি আসনের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর সঙ্গে দলটির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপি'র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন কুশল বিনিময় করেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...

ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...

কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের

ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...

ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...

অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ

তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
➤ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
➤ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
➤ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
➤ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
➤ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী
➤ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস
➤ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি
➤ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া
➤ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ
➤ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম
➤ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
➤ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir