...
শিরোনাম
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি ⁜ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক ⁜ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান ⁜ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি ⁜ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা ⁜ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ ⁜ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ⁜ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট ⁜ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা ⁜ লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান ⁜ দাউদকান্দিতে সাত আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় সারের দাম নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন ও কৃষি বিভাগ, বিক্রেতাদের সতর্ক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 May 2026, 9:28 AM

...
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ News Image
মাহফুজ নান্টু।। 

পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে চাপ বেড়েছে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। বিশেষ করে মহাসড়কের কুমিল্লা অংশজুড়ে বেড়েছে যানবাহনের চাপ, তৈরি হয়েছে দীর্ঘ যানজটের শঙ্কা। একই সঙ্গে রাতে মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগও বাড়ছে বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা।


হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদযাত্রাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ, কুমিল্লা ও ফেনী অংশে ২৪টি স্থানকে যানজটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রায় দুইশ কিলোমিটারজুড়ে এসব ঝুঁকিপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল।


তবে সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের দাবি, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের চেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রবিবার সকাল থেকে রাত পর্যন্ত দাউদকান্দি, গৌরীপুর, চান্দিনা, নিমসার, আলেখারচর, পদুয়ারবাজার, মিয়াবাজার ও চৌদ্দগ্রাম এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে ধীরগতিতে চলছে যানবাহন। কোথাও কোথাও থেমে থেমে তৈরি হচ্ছে দীর্ঘ সারি।


ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের চালক ওবায়দুল হক বলেন, “মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় আসার পর থেকেই যানজট শুরু হয়। ঘনঘন ইউটার্ন, বাজার আর বাড়তি গাড়ির চাপের কারণে স্বাভাবিক গতিতে গাড়ি চালানো যাচ্ছে না।


নিমসার সবজি বাজার এলাকায় আটকে থাকা ট্রাকচালক শাহিন মিয়া বলেন, এক ঘণ্টা গাড়ি টেনে একটু সামনে যাই, আবার ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। খুব খারাপ অবস্থা।

জানা গেছে, কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর, আমিরাবাদ, চান্দিনা ও মাধাইয়া বাজার এলাকায় মহাসড়কের পাশেই বাজার  বাসস্ট্যান্ড ও ইউটার্ণ  থাকায় সেসব স্থানকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।

এছাড়া কুমিল্লা সেনানিবাস থেকে আলেখারচর পর্যন্ত মহাসড়কের সংস্কার কাজ চলমান থাকায় ওই অংশেও যানজটের আশঙ্কা রয়েছে।

 পদুয়ারবাজারে পার্শ্ব সড়ক ও ইউটার্ন, মিয়াবাজারে মহাসড়কের দুই পাশে দোকানপাট ও বাসস্ট্যান্ড এবং চৌদ্দগ্রাম বাজার এলাকায় বাসস্টপেজের কারণে যানবাহনের গতি কমে যাচ্ছে।

এদিকে রাতের বেলায় মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে যাত্রীদের মধ্যে। কয়েকজন চালক অভিযোগ করেন, গভীর রাতে নির্জন অংশে আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান বলেন, “ঈদের আগেই চলমান বড় ধরনের মেরামত কাজ বন্ধ রাখা হবে। যেখানে ভাঙাচোরা আছে সেগুলো দ্রুত সংস্কার করা হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পরে আবার দখল হয়ে যায়। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর আলম খান বলেন, “দাউদকান্দি থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত ৭২৯ কিলোমিটার মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে প্রায় এক হাজার পুলিশ সদস্য কাজ করবেন। এর মধ্যে অতিরিক্ত ২৫০ সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে রাতে পুলিশের টহল জোরদার করা হবে। এ বিষয়ে জেলা পুলিশের সঙ্গেও সমন্বয় করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের পাশে যেন পশুর হাট না বসে সেজন্যও নজরদারি চলছে।
সংশ্লিষ্টদের আশা, বাড়তি চাপ থাকলেও সমন্বিত ব্যবস্থাপনায় এবারের ঈদযাত্রা স্বস্তির হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...

ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি

মাসুদ রানা, কুমিল্লা​কুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক

কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...

বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...

কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...

কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...

আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
➤ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
➤ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
➤ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
➤ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
➤ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা
➤ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ
➤ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি
➤ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
➤ লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
➤ দাউদকান্দিতে সাত আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় সারের দাম নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন ও কৃষি বিভাগ, বিক্রেতাদের সতর্ক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir