প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2025, 10:53 AM
সেতু আছে, রাস্তা নেই
বাঞ্ছারামপুর প্রতিনিধি
সেতু থাকলেও, নেই সংযোগ সড়ক। দুই পাশের মাটি ভরাট না থাকায় ১০ বছর যাবত কোনো কাজেই আসছে না এই সেতু। আর এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুড়ভুড়িয়া গ্রামের হাজারো মানুষ।
এ সংক্রান্ত খবর দৈনিক খোলা কাগজ ও স্থানীয় দৈনিক রুপসী বাংলায় গত ২৭ এপ্রিল(২০২৫) প্রকাশ করলে উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী মিজানুর রহমান দৃঢ়চিত্তে বলেন, "এটা তো সামান্য কাজ।আমি ১৫/২০ দিনের মধ্যে সংযোগ সড়কটি মাটি ভরাট করিয়ে চলাচল উপযোগী করে দিবো।" এরপর চলে গেছে, প্রায় ৬ মাস।যেই লাউ,সেই কদু।সম্প্রতি এনিয়ে আবারো কথা পিআইও প্রকৌশলী মিজানুর রহমানের সাথে। তার ভাষ্য" আমি চেষ্টা করেছি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কে বলেছি।কিন্তু, সমস্যা হচ্ছে মাটি ভরাটের জন্য ভ্যেকু মেশিন পাওয়া যাচ্ছে না।"
কিন্তু এমন যুক্তি মানতে নারাজ সংশ্লিষ্ট এলাকাবাসী। তারা মনে করছেন, "লেবার দিয়েও মাটি ভরাট করে সংযোগ সড়ক মেরামত করা যায়।তাছাড়াও ভ্যেকুর কি অভাব আছে?"
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে গত ২০১৩-২০১৪ অর্থ বছরে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের কাশেম মিয়ার বাড়ির কাছে ৩২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। সেতু নির্মাণের পর থেকে আজ অবধি সেতুর গোড়ায় মাটি না থাকায় অকেজো হয়ে পড়ে আছে অথচ ঠিকাদার প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ কাজ না করেই প্রকল্পের অর্থ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। ঠিকাদার সেলিম মিয়া মুঠোফোনে বলেন, সাড়ে ৩২ লাখ টাকার কাম তো... অতো মনে নাই। ব্রিজ তো টিক্কা আছে!
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোর...
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...