প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2025, 11:02 AM
কুবি সাংবাদিক সমিতির নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) বিরুদ্ধে 'অপসাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়রানি'-র অভিযোগ তুলে সংগঠনটির নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে ছেলেদের তিনটি আবাসিক হল এবং আশেপাশের মেসের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়। এরপর দক্ষিণ মোড় ঘুরে প্রধান ফটক হয়ে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।
এসময় মিছিলে শিক্ষার্থীরা 'হলুদ সাংবাদিকতার কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'হলুদ সাংবাদিকদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না', 'দালালি আর করিস না রে, পিঠের চামড়া থাকবে না রে', 'বয়কট বয়কট, কুবিসাস বয়কট', 'কুবিসাসের নিবন্ধন, বাতিল চাই করতে হবে' সহ বিভিন্ন স্লোগান দেন। জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে বিজয়-২৪ হলের ৩১২ নম্বর কক্ষে 'বিনা অনুমতিতে বহিরাগত নারী নিয়ে প্রবেশ করার' অভিযোগ তুলে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অš‘ দাসের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়। তবে অš‘ দাসের দাবি, ওই নারী সম্পর্কে তার খালা হন এবং সাথে খালার পরিবারও ছিল। খালার পরিবার আসার আগে সময় না পাওয়ায় হল প্রশাসনকে জানাতে পারেননি। পরবর্তীতে সাংবাদিকরা আসার পরক্ষণেই তিনি হল প্রশাসনকে অবগত করেছেন। তারপরেও সংবাদ প্রকাশ করা হয় ও সংবাদটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হলে শিক্ষার্থীরা সংবাদটি নিয়ে নানা মতামত ও নিন্দা জানাতে থাকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোর...
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...