প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2025, 10:41 AM
কুমিল্লার মাঠে শিরোপা জিতে মৌসুম শুরু করল বসুন্ধরা
ক্রীড়া প্রতিবেদক
প্রতিশোধের আগুনে জ্বলছিল মোহামেডান। গত আসরে দর্শক উশৃঙ্খলার কারণে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। এবার সেই হারের প্রতিশোধ নিতে চেয়েছিল মোহামেডান। কিন্তু কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল বসুন্ধরা কিংস। ১০ জনের দলে পরিণত হয়েও মোহামেডানকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল তারা।
ম্যাচের শুরুতেই উত্তেজনার পারদ চড়ে। ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কিংসকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ডরিয়েলটন। তবে মাত্র ৬ মিনিট পরই মোহামেডানের উজবেক খেলোয়াড় মুজাফফরভ পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ।দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে নাটকীয় মোড় নেয়। মাঝমাঠে মিনহাজুল রাকিবকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কিংসের সোহেল রানা। ফলে ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস। দশ জনের কিংসের বিপক্ষে মোহামেডান সমর্থকরা যখন জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই আসল চমক দেখায় কিংস।
একজন কম খেলোয়াড় নিয়েও আক্রমণের ধার বাড়ায় তারা। ৬৬ মিনিটে ডরিয়েলটনের শট গোলরক্ষক রুখে দিলেও, পরের আক্রমণেই ব্যবধান বাড়ান আরেক ব্রাজিলিয়ান রাফায়েল। ৭৪ মিনিটে মোহামেডানের জার্সিতে গত মৌসুম মাতানো এমানুয়েল সানডে গোল করে স্কোরলাইন ৩-১ করেন। ৮৬ মিনিটে ডরিয়েলটন তার দ্বিতীয় গোল করলে কিংসের জয় নিশ্চিত হয়ে যায়।
এদিকে ৮০ মিনিটে মোহামেডান সমর্থকরা মাঠে স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করলে কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকে। তবে শেষ পর্যন্ত বড় কোনো অঘটন ঘটেনি। এই ম্যাচ দিয়ে কিংসের ডাগআউটে অভিষেক হয়েছে আর্জেন্টাইন কোচ মারিও কার্লোস গোমেজের। অভিষেকেই প্রথম ট্রফি জিতে দারুণ এক শুরু করলেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...