প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:03 PM
কুমিল্লায় সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
গতকাল কুমিল্লার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুলতানা রাজিয়া। সমাবেশের সভাপতিত্ব করেন সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক মোঃ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বস্ত্র অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী নলিনী কুমার ঘোষ, সহকারী পরিচালক আবু আহাদ রাখা, আদর্শ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজালাল, কুমিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ এবং সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সাবেক সফল শিক্ষার্থী ও বেসরকারি পোশাক ও ফ্যাশন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এবং মিনহাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে টেক্সটাইল ভোকেশনাল শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “ভোকেশনাল শিক্ষা দেশের শিল্প খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ শিক্ষার প্রসারে আরও ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন।” তিনি সংশ্লিষ্ট সকলকে টেক্সটাইল ভোকেশনাল শিক্ষার পরিধি বিস্তারে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, কুমিল্লায় ১৯৯৬ সালে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীরা দুই বছর মেয়াদি টেক্সটাইল ভোকেশনাল শিক্ষা গ্রহণ করে আসছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...