...
শিরোনাম
তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪ ⁜ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক ⁜ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ ⁜ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল! ⁜ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ ⁜ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত ⁜ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার ⁜ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার ⁜ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা ⁜ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ⁜ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ⁜ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ লেবার মাইগ্র্যান্ট' পরিচয় বদলের সময় এসেছে: অতিরিক্ত জেলা প্রশাসক ⁜ হোমনায় প্রতিবন্ধীর টং দোকানে চুরি, দিশেহারা পরিবার ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন: প্রার্থীদের মিলনমেলায় প্রাণবন্ত সাধারণ সভা ⁜ কুমিল্লায় জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ⁜ মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫ ⁜ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 6 Dec 2025, 7:26 PM

...
গ্রেভস ও রোচের অবিশ্বাস্য ধৈর্যে ক্রাইস্টচার্চ টেস্ট ড্র, হতাশ নিউজিল্যান্ড News Image

এফএনএস স্পোর্টস:

ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে প্রায় নিশ্চিত হার থেকে ঘুরে দাঁড়িয়ে ড্র তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। ৫৩১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন বিকেলে ৭২ রানে ৪ উইকেট হারানো দল শেষ পর্যন্ত অপরাজিত ডাবল সেঞ্চুরি ও লোয়ার অর্ডারের অনমনীয় লড়াইয়ে ম্যাচ বাঁচিয়ে তোলে। জাস্টিন গ্রেভস ২০২ রানে আর কেমার রোচ ৫৮ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে শেষ দিনে সম্পূর্ণ ব্যর্থ করে দেন।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৬৭ রানে অলআউট হওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল কিউইদের হাতে। দ্বিতীয় ইনিংসে ৪৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করলে টম ল্যাথামের দলের সামনে কেবলই আনুষ্ঠানিকতার অপেক্ষা মনে হচ্ছিল। বিশেষ করে দুটি প্রধান পেসার ন্যাথান স্মিথ ও ম্যাট হেনরি ইনজুরিতে থাকলেও বাকি বোলারদের সামর্থ্যে আস্থা ছিল স্বাগতিক শিবিরে।

তবে পরিস্থিতির মোড় ঘুরে যায় হোপ ও গ্রেভসের দুর্দান্ত জুটিতে। চতুর্থ দিনে তারা তুলে নেন ১৯৬ রানের লড়াকু পার্টনারশিপ, যা ক্যারিবিয়ানদের ম্যাচে ফেরায়। পঞ্চম দিনে প্রথম ঘণ্টা দৃঢ়ভাবে কাটানোর পর হোপ ১৪০ রানে আউট হলে নিউজিল্যান্ডের আশায় হাওয়া লাগে। কিন্তু সেটিই ছিল তাদের শেষ সাফল্য। এরপর ইমলাক দ্রুত ফিরলেও গ্রেভস আর রোচকে ভাঙতে পারেনি কেউ।

গ্রেভস একদিকে ধৈর্য ধরে নিজের ইনিংসকে এগিয়ে নিতে থাকেন, অন্যদিকে রোচ ব্যাট হাতে দেখিয়ে দেন লোয়ার অর্ডারের লড়াই কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। ১৬ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো পঞ্চাশ ছুঁয়ে তিনি গ্রেভসকে নিয়ে গড়েন চতুর্থ ইনিংসে ১৮০ রানের অটুট জুটি। আটটি চার মেরে ২৩৩ বল খেলা রোচ শেষ দিকে প্রায় প্রতিটি বল ঠেকিয়ে নিউজিল্যান্ডের বোলারদের আরও হতাশ করেন।

ক্রিকইনফো জানিয়েছে, চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের এই ৪৫৭ রানের ইনিংস টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে একমাত্র ১৯৩৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ৬৫৪ রান এই তালিকার শীর্ষে রয়েছে। চতুর্থ ইনিংসে গ্রেভসের ডাবল সেঞ্চুরি টেস্ট ইতিহাসে সপ্তম এমন কীর্তি। এই সাতজনের মধ্যে চারজনই ক্যারিবিয়ান ব্যাটার।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জ্যাকব ডাফি তিন উইকেট নিলেও শেষ দিন তাদের হতাশায় ডুবিয়েছে ব্যর্থ রিভিউ ব্যবস্থাপনা। আগের তিনটি রিভিউ নষ্ট করায় প্রয়োজনের সময় আর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ আনার ছিল না টম ল্যাথামের দলের। ৫৫ ওভার বল করেও মাইকেল ব্রেসওয়েল পেয়েছেন মাত্র একটি উইকেট, রাচিন রাভিন্দ্রা ছিলেন উইকেটশূন্য।

ম্যাচ শেষে ড্র মেনে নেন দুই অধিনায়ক। ক্যারিবিয়ানদের জন্য এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট, অন্যদিকে স্বাগতিকদের হতাশা লেগেই থাকে এমন এক ম্যাচে যেখানে আঙুলের ডগায় থাকা জয়ের স্বাদ হারিয়ে যায় এক জুটির অবিশ্বাস্য প্রতিরোধে।

পরবর্তী টেস্ট শুরু হবে বুধবার, ওয়েলিংটনে।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য  ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪
তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ...

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলের বিরোধের জেরে এক নারীনিহতের...

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতা...

আয়েশা আক্তারকুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকের পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স...

অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচং উপজেলা সদর থেকে আগানগর সড়ক ধ...

টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল!
টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্ল...

টানা দ্বিতীয়বারের মতো গুগলের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কমিউনিটি সম্মেলন ‘কানেক্ট লাইভ’-এ অংশগ্রহণের...

ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ

মোঃ আবদুল আলীম খান​কুমিল্লা- ব্রাহ্মণপাড়ার প্রধান সড়কের ব্রাহ্মণপাড়া অংশে  ড্রেন নির্মাণ, সিস...

কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদককুমিল্লার দাউদকান্দি উপজেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনপ্যাপী নজরুল শতবর্ষ উদযাপিত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪
➤ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক
➤ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
➤ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল!
➤ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
➤ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
➤ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার
➤ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
➤ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা
➤ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
➤ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন
➤ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ লেবার মাইগ্র্যান্ট' পরিচয় বদলের সময় এসেছে: অতিরিক্ত জেলা প্রশাসক
➤ হোমনায় প্রতিবন্ধীর টং দোকানে চুরি, দিশেহারা পরিবার
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন: প্রার্থীদের মিলনমেলায় প্রাণবন্ত সাধারণ সভা
➤ কুমিল্লায় জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
➤ মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫
➤ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir