প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 6 Dec 2025, 7:28 PM
বিগ ব্যাশে বিরল ঘটনায় ম্যাচ পরিত্যক্ত
এফএনএস স্পোর্টস:
অ্যাডিলেইডে নারী বিগ ব্যাশ লিগের ম্যাচে বিরল এক ঘটনাকে কেন্দ্র করে প্রথম ইনিংসের পরই খেলা থেমে গেছে। অ্যাডিলেইড স্ট্রাইকার্স ৪ উইকেটে ১৬৭ রান তোলার পরই ইনিংস বিরতিতে ঘটে বিপত্তি। পিচে মেরামতের কাজ চলার সময় ভারি রোলারের নিচে আচমকা একটি বল চলে আসে, সেখান থেকেই তৈরি হয় বলের আকৃতির গর্ত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে দ্বিতীয় ইনিংস আর শুরুই করা সম্ভব হয়নি।
অ্যাডিলেইডের কারেন রোল্টন ওভালে গত শুক্রবারের ম্যাচটি ঘরের মাঠে শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই। নির্ধারিত ২০ ওভারে স্ট্রাইকার্স বড় সংগ্রহ তোলে, ব্যাট হাতে এগিয়ে রাখেন ম্যাডেলিন পেনা। ৫১ বলে তার ৬৩ রানের ইনিংস দলের ভরসা হয়ে দাঁড়ায়। সঙ্গে ছিল ট্যামি ব্যুমন্টের ২৯ ও ব্রিজেট প্যাটারসনের ২৪ রান। হোবার্ট হারিকেন্স চারজন বোলার একটি করে উইকেট নিলেও থামাতে পারেননি অ্যাডিলেইডকে।
পরে বিরতিতে মাঠকর্মীরা নিয়ম মেনে রোলার নামান পিচ মেরামতে। ঠিক তখনই পাশের ওয়ার্মআপ থেকে ব্যবহৃত একটি বল গড়িয়ে আসে রোলারের নিচে, যা পিচের মাঝখানে স্পষ্ট গর্তের সৃষ্টি করে। এমন ক্ষতিগ্রস্ত উইকেটে ব্যাটিং নেমে প্রতিপক্ষের ওপর অনৈতিক সুবিধা তৈরি হবে এই যুক্তিতে ম্যাচ রেফারি, আম্পায়ার এবং দুই দলের অধিনায়ক আলোচনা করে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। স্ট্রাইকার্স তাদের বিবৃতিতে জানায়, পিচের অবস্থা ইনিংস শুরুর তুলনায় যথেষ্ট বদলে গিয়েছিল এবং হারিকেন্সকে এমন উইকেটে ব্যাট করতে বলা ঠিক হবে না।
ম্যাচটি পরিত্যক্ত হলেও হোবার্টের অবস্থান অপরিবর্তিত। ৯ ম্যাচে ৭ জয়ে তারা আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে অ্যাডিলেইডের জন্য এটি বড় আঘাত। চলতি মৌসুমে এটি তাদের তৃতীয় পরিত্যক্ত ম্যাচ। ৯ ম্যাচে ৩ জয় নিয়ে ছয়ে থাকা তালিয়া ম্যাকগ্রার দলকে শেষ চার নিশ্চিত করতে এখন শেষ রাউন্ডেই জয়ের পথ খুঁজতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...