প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Dec 2025, 9:45 PM
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শীতার্ত রোগীদের কম্বল বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শীতার্ত ও অসহায় রোগীদের মাঝে কম্বল বিতরণ করেছে মানবিক সংগঠন এলায়েন্স ফর কেয়ার অ্যান্ড ইকুইটি (এইস)। শুক্রবার গভীর রাতে সংগঠনের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে শীতে কাঁপতে থাকা রোগীদের গায়ে কম্বল জড়িয়ে দেন। দুর্ঘটনায় আহত, দূর-দূরান্ত থেকে আসা এবং শয্যাসংকটে ভোগা অনেক রোগী কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল বিতরণ বিষয়ে ‘এইস’-এর প্রধান নির্বাহী সুমাইয়া বিনতে হোসাইনী বলেন, “মেডিকেলে দূর-দূরান্ত থেকে রোগীরা ভর্তি হন। এখানে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি, অনেকেই আরামদায়ক উষ্ণ কাপড় পান না। তাই শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ এ ধরনের মানবিক কাজ আমরা অব্যাহত রাখবো।”
'এইস' এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম বলেন, “রাত গভীর হলে কনকনে শীত বাড়ে, অথচ অসহায় মানুষগুলোর গায়ে উষ্ণ কাপড় থাকে না। মানবিকতার জায়গা থেকেই আমাদের এই প্রচেষ্টা।” 'এইস' এর পাবলিক রিলেশনস কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম সাইফ বলেন, “বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করাই আমাদের লক্ষ্য।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...