প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 11:18 PM
চান্দিনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চান্দিনা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে। গতকাল ভোররাতে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের ৩ ইবির নেতৃত্বে যৌথ বাহিনী চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ হানিফ (২৬), মোবারক হোসেন (৩৩), কাউসার (২৫), জুয়েল (৩৪) এবং সোহেলকে (২২) আটক করা হয়।
তাদের কাছ হতে ২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি দা, ১ টি চাইনিজ কুড়াল, ৬ টি দেশীয় অস্ত্র, ১ টি বৈদ্যুতিক টেজার, ১ টি সুইচ ব্লেড এবং ৫ টি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক এবং সরঞ্জামাদি চান্দিনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের বেপরোয়া চলাচল, যানজট এবং একের পর এক দ...
এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্...
নিজস্ব প্রতিবেদকবাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদ রেজি. নং-১৯৩৩ (সিবিএ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ...
কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সা...
ফজলুল হক জয়কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) এর জেলা শাখার বার্ষিক সাধারণ স...
আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর প্রয়াত আলহাজ্ব জুনাব আলীর কন্যা মোছাম্মৎ পেয...
ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্র...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ১০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে...
যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. আবু কাউছার হত্যা মামলায় পাঁচ...