...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮ ⁜ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক ⁜ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য ⁜ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই ⁜ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ⁜ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার ⁜ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ⁜ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া ⁜ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার ⁜ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী ⁜ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক ⁜ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা ⁜ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ⁜ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার ⁜ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার ⁜ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:57 AM

...
ব্রাহ্মণপাড়ায় একযোগে খাল দখলমুক্ত অভিযান বন্যা মোকাবেলায় সচেষ্ট স্থানীয় প্রশাসন News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং জলাবদ্ধতা নিরসনে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে একযোগে খাল দখলমুক্ত ও পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২০ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের নির্দেশে একযোগে এই অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেয় উপজেলার মাধবপুর, দুলালপুর ও সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ।

প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের সরাসরি নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশদের অংশগ্রহণে চলে এ বিশেষ অভিযান। ময়লা-আবর্জনা অপসারণ ও কচুরিপানা, পানিপ্রবাহের বাধা অপসারণসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়।

দুলালপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূঁইয়া বলেন, দুলালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে খাল দখলের কারণে বর্ষা মৌসুমে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে প্রায় প্রতিবছরই বন্যা ও জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ পোহাতে হতো। আজকের অভিযানে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে খাল পরিস্কার করা হয়েছে।

মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন জানান, আমাদের এলাকায় অনেক খালই দখল ও ময়লার কারণে পানিশূন্য হয়ে পড়েছিল। এই অভিযানের মাধ্যমে খালগুলোর পুরোনো রূপ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এতে এলাকার কৃষি ব্যবস্থাও উপকৃত হবে।

সাহেবাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী বলেন, আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনগণকে সঙ্গে নিয়ে খাল পরিস্কারে অংশ নিয়েছি। খাল পরিষ্কার হলে বর্ষার পানি দ্রুত নামবে এবং গ্রামীণ রাস্তাঘাটও টিকবে।

অভিযানকালে অংশ নেওয়া গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণ জানায়, খাল পরিষ্কারের এ ধরনের উদ্যোগ বহু বছর পর দেখা গেল। তারা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয় কয়েকজন কৃষক বলেন, পরিষ্কার খাল তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এতে খালের পানি জমি সেচে কাজে লাগানো যাবে এবং জলাবদ্ধতার ফলে ফসলের ক্ষতির সম্ভাবনা কমবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমাতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি। আমরা তিনটি ইউনিয়নে একযোগে অভিযান চালিয়েছি এবং বাকি ইউনিয়নগুলোতে এই কার্যক্রম শুরু করা হবে। এছাড়া এই কার্যক্রম চলমান থাকবে। দখলমুক্ত ও পরিষ্কার খাল শুধু পানি নিষ্কাশনেই নয়, পরিবেশ রক্ষায়ও বড় ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযানে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা সবচেয়ে বড় শক্তি। আমরা চাই প্রতিটি ইউনিয়নে স্থানীয় সরকার এবং জনগণ মিলেই পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল অবকাঠামো নিশ্চিত করুক।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল  সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...

মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...

আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...

গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...

ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...

কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
➤ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
➤ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
➤ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
➤ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
➤ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার
➤ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
➤ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া
➤ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার
➤ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী
➤ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক
➤ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা
➤ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
➤ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
➤ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir