...
শিরোনাম
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা ⁜ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি ⁜ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো ⁜ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ ⁜ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম ⁜ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের ⁜ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা ⁜ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের ⁜ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের ⁜ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের ⁜ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ ⁜ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম ⁜ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর ⁜ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি ⁜ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২ ⁜ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল ⁜ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব ⁜ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি ⁜ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা ⁜ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 12:02 PM

...
ব্যক্তি স্বার্থে খালের পাড় বেঁধে জলাবদ্ধতা সৃষ্টি অর্ধশতাধিক কৃষকের ফসলী জমি পানির নিচে News Image

সোহেল রানা

কুমিল্লার চান্দিনায় কৃষকের জমি কেটে সরকারি বরাদ্দে খালের পাড় বেঁধে নামমাত্র রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে। খালের পাড় বেঁধে রাস্তা নির্মাণের ফলে চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানির নিচে তলিয়ে গেছে কয়েক হেক্টর ফসলী জমি। এমতাবস্থায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় কৃষকরা। বিষয়টির সুষ্ঠু সমাধান চেয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা।

জানা যায়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে  কালাডুমুর নদীর সাথে সংযোগ খালে উপজেলার শুহিলপুর ইউনিয়নের নূরপুর ব্রীজ থেকে শালিখা পশ্চিম খালের ব্রীজ পর্যন্ত প্রায় ৩শ মিটার খালের পাড় বাঁধার নামে রাস্তা নির্মাণ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ওই প্রকল্পের প্রায় সাড়ে লক্ষ টাকা ব্যয় করে খালের পাড় বাঁধার নামে চেয়ারম্যানের ঘনিষ্ঠ দুই পরিবারের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে বলে দাবী করেন স্থানীয়রা। এলাকার কৃষকের ফসলি জমি কেটে ওই খালটির কিনারায় প্রায় ফুট প্রস্থের পাড় বাঁধার ফলে কৃষি জমির পানি খালে নামতে না পারায় পানিবন্ধী হয়ে পড়েছে অর্ধশতাধিক কৃষকের কয়েক হেক্টর ফসলী জমি।

ভূক্তভোগী জাকারিয়া জানান- সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুবকর সিদ্দিক স্থানীয় জাহাঙ্গীর মিয়াজী যোগসাজশে সরকারি অর্থায়নে খালটির পাড়ের নামে রাস্তা নির্মাণ করেন। মূলত প্রকল্পে খালটির নূরপুর ব্রীজ থেকে শালিখা ব্রীজ পর্যন্ত খালের পাড় বাঁধার কথা ছিল। স্থানীয় চেয়ারম্যান খালের পাড়টি শালিখা ব্রীজ পর্যন্ত না নিয়ে তাঁর ঘনিষ্ট জাহাঙ্গীর মিয়াজী ^শুর শরাফত হাজীর বাড়ি পর্যন্ত রাস্তা আকারে নির্মাণ করেন। এই দুই পরিবারের বাইরে আর কোনো পরিবার ওই রাস্তাটির সুফল পাচ্ছে না। এতে বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত না হয়ে বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু উক্ত রাস্তাটি নির্মাণে সঠিক পরিকল্পনার অভাব ছিল। পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেন বা কালভার্টের ব্যবস্থা রাখা হয়নি। ফলে আশেপাশের কৃষি জমিগুলোতে বৃষ্টির পানি জমে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং বহু কৃষকের ফলন বিপর্যয় ঘটছে। এই কারণে এলাকার সাধারণ কৃষকগণের মাঝে চরম অসন্তোষ ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কৃষক আমির হোসেন, মহসিন, আবুবকর সহ অন্যান্য কৃষকরা জানান- মূলত সরকারি অর্থায়নে খালের পাড় বাঁধা হয়েছে। কিন্তু জাহাঙ্গীর মিয়াজী শরাফত হাজী খালের পাড়কে এখন রাস্তা হিসেবে উল্লেখ করছেন। খালের পাড়ে অন্য কোন পরিবারের লোকজনের যাতায়াত না থাকায় পাড়জুড়ে ঘাঁস, আগাছা লতাপাতায় মানুষ চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। জলাবদ্ধতা থেকে নিজেদের ফসলী জমি রক্ষায় কয়েকজন কৃষক খালের পাড় কেটে পাইপ বসিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করলে জাহাঙ্গীর মিয়াজী কয়েকজন সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে একটি বিভ্রান্তি মূলক সংবাদ প্রচার করে। ওই সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, ওই সড়কে ৬০ পরিবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াত। এমনকি সিএনজি অটোরিক্সা চলাচল করে বলেও উল্লেখ করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন। খালের পাড়টিতে এতো মানুষ যানবাহনের যাতায়াত থাকলে আগাছা লতাপাতা জন্মাতো না।

ব্যাপারে জাহাঙ্গীর মিয়াজী জানান- ‘জনস্বার্থে খালের পাড় বেঁধে রাস্তাটি নির্মাণ করেছে খালের পাড় আপনার বাড়ি গেল কেন ? এমন প্রশ্নে তিনি জানান- ‘৪০ দিনের কর্মসূচীতে চেয়ারম্যান কেন আমার বাড়ি পর্যন্ত রাস্তা নিল তা চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন।তিনি আরও বলেন- কয়েকজন মানুষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাস্তাটির কয়েকটি স্থান কেটে ফেলেছে।

এব্যাপারে শুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক জানান- ইজিপিপি আওতায় ওই খালটির পাড় বাঁধার কাজ শুরু করে শেষ পর্যায়ে গিয়ে একটি জায়গায় স্থানীয়দের বাঁধার মুখে পড়ি। ওই স্থানটিতে পর্যাপ্ত মাটি না থাকায় বিষয়টি আমি প্রশাসনকে জানাই। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশে খালের পাড়ের শেষ অংশটি ঘুড়িয়ে জাহাঙ্গীর মিয়াজীর বাড়ি পর্যন্ত নেওয়া হয়। খালের পাড় বাঁধায় পানি নিষ্কাশনে অসুবিধা সৃষ্টি হলে গত বছর খালের পাড় কেটে পানি নিষ্কাশন করে স্থানীয়রা। ওই খালের পাড়ে একটি কালভার্ট নির্মাণ প্রক্রিয়াধীন। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান- ওই প্রকল্প কাজের বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...

এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...

চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি

এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...

জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো

এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...

লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ

এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...

এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...

ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা  স্বীকার দুই আর্জেন্টাইনের
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...

এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
➤ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
➤ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
➤ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
➤ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
➤ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের
➤ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
➤ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
➤ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের
➤ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
➤ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ
➤ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম
➤ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর
➤ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি
➤ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
➤ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
➤ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
➤ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
➤ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
➤ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir