...
শিরোনাম
ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী ⁜ এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি ⁜ কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল ⁜ ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার ⁜ যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড ⁜ কুমিল্লায় অনুষ্টিত হলো হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন ⁜ তিতাসে অ্যাপ্রোচে নিম্নমানের ইটের খোয়া কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন ⁜ নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ ⁜ কুমিল্লায় মাউশি পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ⁜ লাকসামে তথ্য গোপন করে দলিল রেজিস্ট্রিতে রাজস্ব ফাঁকির অভিযোগ ⁜ ফসলের ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ ⁜ স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও কঠোর নিরাপত্তায় বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে দুর্গোৎসব ⁜ বুড়িচ্ংয়ের মোকামে গোলাম সারোয়ারের পূজামণ্ডপ পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ৫২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ ⁜ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার ⁜ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ⁜ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা ⁜ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Aug 2025, 12:28 AM

...
জুলাই সনদ স্বাক্ষর করবে বিএনপি News Image

এফএনএস

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বিএনপি। দলটির ঐকমত্য কমিশনের প্রতিনিধিদলের প্রধান সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। সবকিছু নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে করার দাবি করেছেন তিনি।গতকাল সোমবারগুলশানে নিজের বাসভবনে অনানুষ্ঠানিক মতবিনিময়ে সাংবাদিকদের এ তথ্য জানান সালাহ উদ্দিন। সম্প্রতি জুলাই সনদ নিয়ে তার কিছু বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনা ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিষয়টি সাংবাদিকদের সামনে খোলাসা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠেয় সরকারি আয়োজনে যোগ দিচ্ছেন বিএনপির তিন জন নেতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির আরও দুই সদস্য থাকতে পারেন অনুষ্ঠানে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।জুলাই সনদ, ঐকমত্য কমিশনের বৈঠক, জুলাই ঘোষণাপত্র পাঠ নিয়ে মতবিনিময়ে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ছয়টি সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে। ১৯টির মধ্যে সাতটিতে ডিসেন্ট দিয়েছে বিএনপি। ১২টিতে একমত হয়েছে দল।তিনি উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। ৩০ জুলাই কিছু সংশোধনসহ বিএনপির পক্ষ থেকে জবাব দেওয়া হয়।সালাহ উদ্দিন বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না। নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলছেন। বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বান জানানা তিনি। সালাহ উদ্দিন বলেন, তাদের (সমালোচকারীরা) রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে অনেক কথা বলতে পারে। এগুলো নিয়ে আলোচনা হলে অংশ নেবে বিএনপি। কিন্তু এগুলো নির্বাচন পেছানোর কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন আছে। শুধু সংবিধান সংশোধনের বিষয় বাদে বাকি সব বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন হচ্ছে। কোনো আইনি বৈধ প্রক্রিয়া ছাড়া, সংসদ ছাড়া কোন বৈধ প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা যায়, সেটি তারা বলতে পারে। এটা বাঞ্ছনীয় নয়।জুলাই ঘোষণাপত্র নিয়ে সালাহ উদ্দিন বলেন, ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। আমাদের কাছে এই বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। ফেব্রুয়ারিতে এর জবাবও দিয়েছি। কিন্তু ৭ জুলাই পর্যন্ত আর কোনো আলোচনা হয়নি। ৭ তারিখ যে ড্রাফট দিয়েছে আমাদের, সেখানে তারা ২৬ মার্চকে উপস্থাপন করতে চাননি। এরসঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। আমরা বলেছি, রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেবো চতুর্থ তফসিলের মাধ্যমে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি।তবে সাংবাদিকদের সালাহ উদ্দিন জানান, গতকাল সোমবার দুপুর নাগাদ মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠানে দাওয়াত পায়নি বিএনপি।নির্বাচন নিয়ে তিনি বলেন, শুনেছি ৫ তারিখে প্রধান উপদেষ্টা জাতিকে নির্বাচনের সময় জানাবেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী
ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের বেপরোয়া চলাচল, যানজট এবং একের পর এক দ...

এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি
এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্...

নিজস্ব প্রতিবেদকবাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদ রেজি. নং-১৯৩৩ (সিবিএ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ...

কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী   মালিক সমিতির বার্ষিক সাধারণ   সভা অনুষ্ঠিত
কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সা...

ফজলুল হক জয়কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) এর জেলা শাখার বার্ষিক সাধারণ স...

আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল
আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর প্রয়াত আলহাজ্ব জুনাব আলীর কন্যা মোছাম্মৎ পেয...

ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্র...

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ১০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে...

যুবদল নেতা কাউছার হত্যা  পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড
যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. আবু কাউছার হত্যা মামলায় পাঁচ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী
➤ এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি
➤ কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল
➤ ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার
➤ যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড
➤ কুমিল্লায় অনুষ্টিত হলো হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন
➤ তিতাসে অ্যাপ্রোচে নিম্নমানের ইটের খোয়া কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন
➤ নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ
➤ কুমিল্লায় মাউশি পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
➤ লাকসামে তথ্য গোপন করে দলিল রেজিস্ট্রিতে রাজস্ব ফাঁকির অভিযোগ
➤ ফসলের ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ
➤ স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও কঠোর নিরাপত্তায় বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে দুর্গোৎসব
➤ বুড়িচ্ংয়ের মোকামে গোলাম সারোয়ারের পূজামণ্ডপ পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ৫২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
➤ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
➤ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
➤ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir