...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮ ⁜ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক ⁜ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য ⁜ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই ⁜ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ⁜ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার ⁜ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ⁜ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া ⁜ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার ⁜ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী ⁜ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক ⁜ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা ⁜ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ⁜ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার ⁜ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার ⁜ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2025, 10:45 AM

...
দেশী ফল ও ফল চাষ প্রযুক্তি সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দিতে হবে News Image

দেবিদ্বার প্রতিনিধি

উপজেলা কৃষি অফিসারের কার্যালয় দেবীদ্বারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফল মেলা ২০২৫ ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ, চারা ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায়ের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক দেবীদ্বার উপজেলা পরিষদ মোহাম্মদ আবুল হাসনাত খাঁন কার্যক্রম দুটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, সাংবাদিক ও সাধারণ দর্শণার্থী উপস্থিত ছিলেন। ফল মেলায় দেবীদ্বার উপজেলায় উৎপাদিত বিভিন্ন রমকের ও জাতের প্রচলিত ও অপ্রচলিত ১০০ টির বেশি ধরণের ফলের সমাহার লক্ষ্য করা গেছে।

ফল মেলায় ছাদ বাগানে উৎপাদিত বড় আকৃতির আনারস যেমন ছাদ কৃষির নতুন দোয়াড় দর্শণার্থীদের সামনে তুলে ধরেছে, বাণিজ্যিক ফল বাগানে উৎপাদিত ড্রাগন, মাল্টা, কিউজাই বা রেড পালমার আম ঠিক তেমনি দেবীদ্বার উপজেলার বাণিজ্যিক ফল বাগানের সফলতার ও আশার বাণী সকলের মন কেড়েছে। পাশাপাশি ডেওয়া, আশফল, ননিফলসহ নানা প্রচলিত ফলের সমাহার শিক্ষার্থীদের সামনে বাংলার ফলের বৈচিত্র সম্পর্কে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ মৌসুমে উপজেলার ১৮০০ জন কৃষককে রোপা আমন প্রণোদনার আওতায় ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৪০ জন কৃষককে গ্রীষ্মকালীন মরিচ চাষের লক্ষ্যে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচ বীজ, বালাইনাশক ও সার, ৮০ জন কৃষককে গ্রীষ্মকালীন সবজি বীজ ও সার, ২০০ জন কৃষক ও ৪৬ টি প্রতিষ্ঠানকে ৫টি করে নারিকেল চারা, ৪০ জন কৃষক ৫টি করে আমের চারা, ৩০ জন কৃষক বা প্রতিষ্ঠানকে ৪টি করে তালের চারা ও বেড়ার উপকরণ, ৭০ জন কৃষক ৫টি করে লেবুর চারা ও ১০ কেজি জৈবসার ও ৮২০ জন শিক্ষার্থী ৪ টি করে চারা (কাঁঠাল, জাম, নিম ও বেল) পাবেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায় জানান, দেবীদ্বারে উৎপাদিত নানা প্রচলিত ও অপ্রলিত ফল, ছাদ বাগান ও বাণিজ্যিক বাগানে উৎপাদিত ফল এবং দেশীর ফলের পুষ্টি গুণাগুন দেবীদ্বারবাসী বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই ফল মেলার আয়োজন করা হয়েছে। আমরা সফল কয়েকজন কৃষক ও ফল উৎপাদনকারীকে পুরস্কৃত করবো। এখন গাছ লাগানেরা মৌসুম। আমি সকলকে ফল গাছ রোপণের আহ্বান জানাই। চারা সংগ্রহের ক্ষেত্রে সরকারি হর্টিকালচার সেন্টার, শাসনগাছা, বিএডিসি নার্সারি, সৈয়দপুর, বুড়িচং, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, নোয়াপাড়া, কুমিল্লা ও বাগানি কৃষককে অগ্রাধিকার দিতে পরামর্শ দিব। তাছাড়া, রোপা আমন প্রণোদনার ক্ষেত্রে মাঠ ভিত্তিক ক্লাষ্টার আকারে রোপা আমন চাষাবাদের পর আগাম রবি ফসল ও সরিষা চাষের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। দেবীদ্বার উপজেলায় কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কর্মসূচির উদ্দেশ্যসমূহ সফলভাবে বাস্তবায়ন হবে সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, দেশী ফল যাতে বিলুপ্ত না হয়, সে জন্য আমাদের বেশী বেশী দেশী ফলের চারা রোপনে মনোনিবেশ হতে হবে। এ সম্পর্কে তাদের ধারনা দিতে হবে।  তিনি মেলায় বিভিন্ন ধরনের দেশী ফল ও ফল চাষ প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি রাসায়নিকমুক্ত পুষ্টিকর ও সুশাদু ফল উৎপাদন ও ক্রয়ের আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ফল উৎপাদনে প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেন।

 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল  সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...

মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...

আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...

গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...

ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...

কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
➤ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
➤ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
➤ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
➤ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
➤ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার
➤ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
➤ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া
➤ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার
➤ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী
➤ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক
➤ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা
➤ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
➤ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
➤ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir